তালায় ১২ তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল ১০ ফেব্রুয়ারী

0
389

স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরায় তালা আদর্শ যুব সংঘের আয়োজনে তালাবাসীর সহযোগিতায় বুধবার (১০ ফেব্রæয়ারী) বাদ আসর তালা পুরাতন হাই স্কুল ফুটবল ময়দানে ১২তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের অনুষ্ঠিত হবে। তাফসীরুল কুরআন মাহফিলে, প্রধান মুফাস্ধসঢ়;সীর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাস্ধসঢ়;সীরে কুরআন বাংলার সাড়া জাগানো আলোড়ন সৃষ্টিকারী ইসলামী বক্তা মাওলানা এম. হাসিবুর রহমান। বিশেষ আকর্ষন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গীতিকার, সুরকার ও ইসলামী সংগীত শিল্পী সুর স¤্রাট মশিউর রহমান। বিশেষ মেহমান বিজ্ঞানময় কুরআন ও সুন্নাহ বিষয়ক আলোচনা করবেন ডাঃ মোঃমিজানুর রহমান। আমন্ত্রিত অতিথিবৃন্দ,তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার
রহমান,তালা সদর ইউপি চেয়ারম্যান ও আদর্শ যুব সংঘের উপদেষ্টা সরদার জাকির হোসেন,তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এস এম নজরুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ আলহাজ¦ মোঃ মিজানুর রহমান, বিশিষ্ট
ব্যবসায়ী আলহাজ¦ মোড়ল আজিজুর রহমান। সভাপতিত্ব করবেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও আদর্শ যুব সংঘের উপদেষ্টা সাংবাদিক মীর জাকির হোসেন।উদ্বোধনী বয়ান ও পরিচালনায় করবেন জাতীয় পুরস্কার প্রাপ্ত ইমাম আলহাজ¦ মাও: তাওহীদুর রহমান। সার্বিক তত্ত¡াবধায়নে আদর্শ যুব সংঘের সভাপতি ও মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক শেখ নজরুল ইসলাম ও আদর্শ যুব সংঘের সাধারণ সম্পাদক ও মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব জি এম ইমদাদুল হক পলাশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here