যশোরে ৩৬টি গ্রীন ল্যান্ডের সাদা ফ্রন্টেড হাঁস পাখিসহ আটক ৩

0
337

স্টাফ রিপোর্টার : শুক্রবার সকালে বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়নের তেলিধান্যপুড়া গ্রামস্থ খাজুরা ফিলিং স্টেশন এর সামনে থেকে ৩৬টি গ্রীন ল্যান্ডের সাদা ফ্রন্টেড হাঁস পাখি উদ্ধার করেছে পুলিশ। বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ জনাব ফিরোজ উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জুম্মান খান তার সংঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে ভোর ৫টার দিকে বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়নের তেলিধান্যপুড়া গ্রামস্থ খাজুরা ফিলিং স্টেশন এর সামনে থেকে অবৈধ পথে ঢাকা হতে হাঁস গুলি সংগ্রহ করে যশোরের বাগআঁচড়া সীমান্ত দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে যশোর নিয়ে আসলে হাঁসগুলি পুলিশ আটক করে। গ্রেফতারকৃত আসামীরা হলেন মাগুরারর লুৎফরের ছেলে শেখ রাসেল(২২), ভাঙ্গার ফজেলের ছেলে রুবেল হোসেন(৩০) ও মাগুরার করিমের ছেলে রাজ্জাক হাসান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here