এমএ সাজেদ,কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ায় বহুল প্রত্যাশিত করোনা টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ গণ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। সংসদ সদস্য ব্যক্তিগতভাবে নিজের টিকাও গ্রহণ করেন এদিন। উদ্বোধনী দিনে আরও টিকা গ্রহণ করেন স্বাস্থ্যকর্মী-সংবাদকর্মীসহ অনেকেই। এ টিকাদান কার্যক্রম প্রতিদিন চলবে বিকেল ৩ টা পর্যন্ত। করোনা টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: জিয়াউর রহমান, কলারোয়ার যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: শফিকুল ইসলাম, সাচিপ নেতা ডা: সুব্রত ঘোষ. ডা: জাহিদ আলম প্রমুখ। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: জিয়াউর রহমান জানান, এপর্যন্ত করোনা টিকা গ্রহণের জন্য কলারোয়ায় ১৬৩ জন ব্যক্তি নাম নিবন্ধিত করেছেন।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...















