সাতক্ষীরা ব্যুরো : সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের শিবপুর গ্রামে সম্পত্তি জবর দখল ও জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধায় সাতক্ষীরা প্রেসকাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন নলতা শিবপুর গ্রামের হরেন চন্দ্র দাশের পুত্র গোপাল চন্দ্র দাশ। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমার পিতা হরেন চন্দ্র দাশ ও কাকা সুনিল চন্দ্র দাশ ও অনিল চন্দ্র দাশ। পৈত্রিক সূত্রে ৬৫৫ দাগ যার খতিয়ান নং-১০১৮, মৌজা-নলতা, ১২ শতক জমির মালিক এবং আমার বড় কাকা কেনারাম চন্দ্র দাশ একই খতিয়ান, দাগ, ও একই মৌজায় ১৫ শতক জমি একই গ্রামের লিচু বালা ঘোষের নিকট থেকে ১৯৮১ সালে কোবালা দলিলের মাধ্যমে খরিদ করে। ৬৫৫ দাগের ১২ শতক জমি লিচু বালা ঘোষ ১৯৮১ সালে নগেন্দ্র চন্দ্র দাশের নিকট বিক্রয় করেন। উক্ত জমি নগেন্দ্র চন্দ্র দাশ কালিপদ দাশের কাছে ১৯৮৫ সালে বিক্রয় করেন। উক্ত ৬৫৫ দাগের ১২ শতক জমি ১৯৮৫ সাল থেকে অদ্যাবধি কালিপদ দাশের সন্তানাদি ভোগ দখল করে আছে। কিন্তু বর্তমানে উক্ত ৬৫৫ দাগের ১২ শতক জমি জোরপূর্বক নগেন্দ্র চন্দ্র দাশের ৪ পুত্র অনিল চন্দ্র দাশ, উত্তম চন্দ্র দাশ, ধনু চন্দ্র দাশ ও মৃত্যুঞ্জয় চন্দ্র দাশ এবং নগেন্দ্র চন্দ্র দাশের ভাই গৌর চন্দ্র দাশ এর পুত্রদ্বয় দুলাল চন্দ্র দাশ ও প্রদীশ চন্দ্র দাশ জোরপূর্বক সম্পূর্ণ ১২ শতক জমি দখল করে নিয়েছে। উক্ত ৬৫৫ দাগের ১৫ শতক জমি লিচু বালা ঘোষের নিকট থেকে ১৯৮১ সালে কেনারাম চন্দ্র দাসের নিকট বিক্রয় করেন। তার মধ্যে ৩ শতক জমি নগেন্দ্র চন্দ্র দাশের ৪ পুত্র ও গৌর চন্দ্র দাশের ২ পুত্র জোরপূর্বক জবর দখল করে নিয়েছে। সেই সময় থেকে অদ্যাবধি উক্ত জমিগুলোতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছি। সেই সময় থেকে আমি ও আমরা কোন উপায় না পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম পাড় এর শরণাপন্ন হই। তখন তিনি উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে পরিষদে হাজির হতে বলেন। কিন্তু বিবাদী পক্ষদ্বয় চেয়ারম্যানের নিকট থেকে ১২/১৫ বার বিভিন্ন টালবাহানা দেখিয়ে কালক্ষেপণ করে এবং কোন প্রকার কাগজপত্র হাজির করতে পারেনি এবং তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সামনেই আমাদের কয়েক দফা মারধর করতে উদ্যত হয়। এক পর্যায়ে চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উক্ত জমিগুলি গত ৬ ফেব্রুয়ারি ২০২১ ইং তারিখে আমাদের দখল বুঝিয়ে দেন। উক্ত জমির বিষয় নিয়ে ৬নং নলতা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম নায্য বিচার করায় বিবাদী পক্ষদ্বয় চেয়াম্যানের নামে বিভিন্ন প্রকার মিথ্যা ও বায়োনাট খবর সাজিয়ে মানুষের সামনে উপস্থাপন করছে এবং চেয়ারম্যান কে সমাজে হেয় প্রতিপন্ন করা গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে। চেয়ারম্যান জমির দখল বুঝিয়ে দেওয়ার পর থেকে বিবাদীপক্ষদ্বয় এতোটাই সন্ত্রাসী ও হীন মনের অধিকারী যে, গতকাল বিবাদী পক্ষদ্বয় আমাদের অনেকবার মারধর করে এবং আমাদেরকে জীবননাশের হুমকি, বসত বাড়ীতে মাদক দ্রব্য ও অবৈধ অস্ত্র রেখে আমাদেরকে পুলিশ দ্বারা হয়রানি করবে বলে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। আমরা যাতে আমাদের বাবা কাকার পৈত্রিক সম্পত্তি রক্ষা, জমিতে শান্তিপূর্ণভাবে বসবাস ও চাষাবাদ করে জীবন জীবিকা নির্বাহ করতে পারি সে ব্যাপারে আপনাদের লেখনির মাধ্যমে বিবাদীপক্ষদ্বয়ের যাতে কঠোর শাস্তি পায়, সে জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা রেঞ্জ ডিআইজির সাথে সাংবাদিকদের মতবিনিময়
সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভালোভাবে অনুষ্ঠিত হবে এটাই আমাদের কামনা। আমাদের ফোর্স,আমি আমার এসপির সুন্দর ভাবে নির্বাচনে ডিউটি...
ভোটকেন্দ্র দখলের দিন শেষ’,নড়াইলে বললেন খুলনা রেঞ্জের ডিআইজি
মিশকাতুজ্জামান,নড়াইল:খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক (পিপিএম) বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ভোটকেন্দ্র দখল, জোরপূর্বক...
সুন্দরবনের বন বিভাগের কর্মকর্তা মোস্তাকিন বিল্লাহর মাসোহারা বাণিজ্য, বন বিভাগের অভিযানে ৩ ট্রলার সহ...
মাসুদ রানা, মোংলা : বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নদ-নদীতে এখন চলছে বিষ দিয়ে বা কারেন্ট জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ ও মাছের পোনা শিকারের মহাউৎসব।...
যশোর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার
যশোর অফিস : খুলনা ব্যাটালিয়ন(২১ বিজিবি) এর অধীনস্থ যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় অভিযানে একটি চায়না পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজিবি...
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কঠোর বার্তা খুলনা ডিআইজি রেজাউল হকের
স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ
নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে
দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপ-
মহাপরিদর্শক...















