শেখ ইমন কালিগঞ্জ (ভ্রাম্যমান) প্রতিনিধি ঃ কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকা প্রয়োগ কেন্দ্রের শুভ উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী, সাতীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ অ.ফ.ম রুহুল হক। রবিবার (০৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে টিকাদানের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও প,প কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন, ওসি তদন্ত মিজানুর রহমান, কালিগঞ্জ প্রেসকাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুসহ সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও চিকৎসকবৃন্দ। এসময় অধ্যাপক ডঃ আ.ফ.ম রুহুল হক প্রথমে করোনা ভ্যাকসিন গ্রহন করেন এবং নিজ হাতে কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী কে টিকা প্রদান করেন। উদ্বোধনী দিনে উপজেলায় ৩৫ জনকে এ টিকা প্রয়োগ করা হবে। উল্লেখ, সারাদেশে রবিবার থেকে করোনা টিকা প্রদান কার্যক্রম একযোগে শুরু হয়েছে। এরই অংশ হিসাবে কালিগঞ্জ উপজেলায় অনেকটা উৎসব মুখর পরিবেশে উদ্বোধন করা হয়েছে। এসময় সাবেক স্বাস্থ্যমন্ত্রী বক্তব্যে বলেন সকল উন্নয়নে বিরোধীতাকারীরা অপপ্রচার ও ষড়যন্ত্র করেই আসছে। তারই ধারাবাহিকতায় মরণঘাতী করোনার টিকা নিয়েও অপরাজনীতি করেছে বিএনপি। বঙ্গবন্ধু’র কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে দেশ। সুতারাং অপ-প্রচারে কান না দিয়ে আসুন করোনা মোকাবেলায় টিকা গ্রহন করি। উদ্বোধনকালে কালিগঞ্জ হাসপাতাল কমপ্লেক্স চত্বরে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা টিকা গ্রহনে ইচ্ছুকদের অনলাইনে রেজিষ্ট্রেশন করা হচ্ছে।
ডুমুরিয়া-ফুলতলার মাটিতে দুর্বৃত্ত সন্ত্রাসী চাঁদাবাজদের ঠাঁই হবে না- আলি আসগার লবি
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনা-৫ এর বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলি আসগার লবি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে, আপনারা ধানের শীষে...
বাগআঁচড়ায় প্রবাসীর স্ত্রী সাথে আপত্তিকর অবস্থায় ধরা
স্টাফ রিপোর্ট।। যশোরের শার্শার বাগআঁচড়ায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়েছেন সাব্বির হোসেন নামের এক জামায়াত কর্মী। বিষয়টি এলাকাজুড়ে ব্যাপক...
তালায় মাদকাসক্ত যুবকের হাতে কলেজ শিক্ষক ও শিশুকন্যা হামলা ও ছিনতাইয়ের শিকার : ...
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরায় তালায় হিরন্ময় মন্ডলম (৪৫) নামের এক কলেজ শিক্ষক ও তার শিশুকণ্যা নাতাশা মন্ডল (৬) হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছে...
চৌগাছায় ধানের শীষের নির্বাচনী জনসভায় নার্গিস বেগম – লক্ষ্য কোটি তরুন জনগোষ্ঠির জন্য নিরাপদ...
চৌগাছা (যশোর) প্রতিনিধি : আগামী ১২ তারিখের নির্বাচনে ভোট
শেষ হওয়ার পর আমরা অতন্ত্র প্রহরীর মত কেন্দ্র পাহারা দিবো, যাতে করে
প্রতিপক্ষরা ভোট চুরি করতে না...
শহরের পৌর উদ্যোনে অনিন্দ্য ইসলাম অমিত – যশোরের তরুণ ভোটারদের সাথে মতবিনিময়
স্টাফ রিপোর্টার : যশোরে তরুণ যুবকদের নতুন করে স্বপ্ন দেখালেন যশোর- ৩ (সদর ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। চাকরির...














