কালিগঞ্জ কলেজ রোডের ঝুঁটভর্তি ট্রাক উল্টে খাদে

0
305

মোঃ আব্দুল করিম মামুন হাসান কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ কালিগঞ্জে ঝুঁটভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে ব্যাপক য়তি। অল্পের জন্য রা পেলেন ট্রাকের ড্রাইভার রাশিদুল। দুর্ঘটনাটি উপজেলার কলেজ রোডের গোরস্থান সংলগ্নে রবিবার (০৭ ফেব্রুয়ারী) ভোর সাড়ে ৬ টায় মহৎপুর গোরস্থান সংলগ্নে ঘটেছে। সরেজমিন সুত্রে জানাগেছে, চট্রগ্রাম থেকে ঝুঁটভর্তি ট্রাক কালিগঞ্জ উপজেলার ভদ্রখালী বাজারে শহিদুল ইসলামের কটন মিলে যাওয়ার পথে দুর্ঘটনায় পতিত হয়ে পানি ভর্তি গর্তে পড়ে। ট্রাক চালক রাশিদুল বলেন সড়কের খারাপ স্থানে পৌছালে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে ডানদিকে গর্তে উল্টে পড়ে যায়। ঝুঁটভর্তি ট্রাকটি নিয়ন্ত্রন করা সম্ভব হয়নি। ফলে তুলা মিলের কাঁচামাল ঝুঁট ভর্তি বস্তা পানিতে নিমর্জিত হয়। কটন মিল কর্তৃপ পানিতে নিমজ্জিত ট্রাক থেকে দিনভর মালামাল উদ্ধার করছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রাকটি গর্ত থেকে উদ্ধার করা সম্ভাব হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here