প্রথম টিকা গ্রহণকারী তাপস দাস কেশবপুরে ইউএনওসহ ২৬ জনের টিকা গ্রহণ

0
360

এহসানুল হোসেন তাইফুর : করোনাভাইরাস প্রতিরোধে কেশবপুরে টিকাদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দান কার্যক্রম উদ্বোধন করেন ৯০, যশোর-৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার। প্রথম টিকা গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমএলএসএস তাপস দাস। পরে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট (এ্যানেসথিয়া) ডাক্তার অঞ্জলী রায়, ডাক্তার এ এফ এস আমান উল্লাহ, স্যাকমো ফিরোজ কবিরসহ ২৬ জন টিকা গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন প্রমুখ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন জানান, প্রথমদিনেই টিকা গ্রহণ করেছেন ২৬ জন। প্রথম টিকা গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমএলএসএস তাপস দাস। এ পর্যন্ত কেশবপুরে টিকা গ্রহণ করতে নিবন্ধনভুক্ত হয়েছেন ২৬৭ জন। প্রথম পর্যায়ে কেশবপুরের জন্য পেয়েছেন সাড়ে চার হাজার ডোজ টিকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here