মাসুদ রানা,মোংলা ঃ মোংলা বন্দরের শিল্পাঞ্চলের দিগরাজের বালুর মাঠ এলাকা থেকে হরিণের মাংসসহ এক চোরা হরিন শিকারীকে আটক করেছে পুলিশ। রোববার বিকাল সাড়ে ৫টায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার ঘরের ফ্রিজে সংরীত ২২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে থানার এস আই মোঃ ইমলাক হোসেন, এএসআই মোঃ রুহুল আমিন ও এএসআই আবুল হোসেন শিল্পাঞ্চলের দিগরাজ বাজার সংলগ্ন বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে কামাল শিকদারের (৩০) এর ঘর থেকে ২২ হরিনের মাংসসহ জব্দ করে। এ সময় হরিণের মাংস পাচারের দায়ে তাকেও আটক করা হয়েছে। আটক কামাল হোসেন বালুর মাঠের জামাল শিকদারের ছেলে। কামাল পুলিশের কাছে হরিনের মাংস সংরনের কথা স্বীকার করে বলে, খুলনার দাকোপ উপজেলার সুন্দরবন সংলগ্ন লাউডোব গ্রামের চোরা শিকারী কার্তিকের কাছ থেকে এ মাংস কিনে এনেছেন তিনি। তার কাছ থেকে কিনে এনে তা মেংলাসহ বিভিন্ন জায়গায় বেশী দামে বিক্রি করে আসছিল। ওসি ইকবাল বাহার চৌধুরী আরো বলেন, জব্দকৃত মাংসে কেরোসিন তেল দিয়ে নষ্ট করে তা মাটি চাঁপা দেয়া হবে। এছাড়া আটক কামাল শিকদারের বিরুদ্ধে বন্যপ্রাণী নিধন ও পাচার আইনে মামলা দায়েরের পর সোমবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলেও জানায় এ কর্মকর্তা।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















