এমএ সাজেদ,কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ার শ্রীপতিপুর গ্রামে একই রশিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়ার নারী-পুরুষের মৃত্যুর ঘটনার রহস্য উন্মোচন হয়েছে। এই নারী ও পুরুষকে হত্যা করে ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য আমগাছের ডালে একই রশিতে ঝুলিয়ে দেওয়া হয়। এই নারী ও পুরুষের মাঝে দীর্ঘ পরকীয়া সম্পর্ক ছিলো। সে কারণেই তাদেরকে লোহার রড দিয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। পুলিশ ঘটনার তদন্ত করে এই তথ্য নিশ্চিত করেছে। হত্যার এ ঘটনা নিজ হাতেই ঘটিয়েছেন ওই নারীর স্বামী আহসান ওরফে হাসান। হাসানকে সহায়তা করে তার ছোট ভাই আসাদ। স্বামী আহসান একজ মানসিক প্রতিবন্ধী। পুলিশ মূল আসামি আহসান ওরফে হাসান (৪৫) ও হাসানের ছোট ভাই আসাদকে(৪০) গ্রেপ্তার করেছে। সেই সাথে হত্যাকান্ডে ব্যবহৃত রড উদ্ধার করেছে। সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ উদ্দিন এ ঘটনায় সোমবার সকালে প্রেসব্রিফিংএ জানান, এই নারী ও পুরুষের মধ্যে পরকীয়া সম্পর্ক ছিলো। ঘটনার রাতে তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পাায় স্বামী আহসান ওরফে হাসান। এসময় সে লোহার রড দিয়ে আঘাত করে ও গলা টিপে শ্বাসরোধ করে হত্যা নিশ্চিত করে। পরে ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য তার ছোট ভাই আসাদের সহায়তায় মৃতদেহ দুটি আমগাছের ডালে ঝুলিয়ে দেওয়া হয়। আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এঘটনায় মৃত যুবক করিম পাড়ের পিতা জয়নাল পাড় বাদি হয়ে কলারোয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন। উল্লেখ্য, কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামে রোববার (৭ ফেব্রুয়ারি) একটি আমগাছের ডালে গলায় ফাঁস লাগানো অবস্থায় ২ নারী ও পুরুষের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃত গৃহবধূ ফাতেমা বেগম (৪০) উপজেলার কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের শেখ আহসান ওরফে হাসানের স্ত্রী ও করিম পাড় (৩০) শ্যামনগর উপজেলার ধুমঘাট দণিপাড়ার জয়নাল পাড়ের ছেলে।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
যশোর প্রতিনিধি : এককালে যে পথ ধরে চলত ঘোড়সওয়ারি সৈন্যদল, বণিকদের কাফেলা আর ইতিহাসের কিংবদন্তিরা। ১৫৪০ সালে সম্রাট শের শাহ সূরির হাতে গড়া ...
পাটকেলঘাটায় অস্ত্র দিয়ে জখম করে দুই লক্ষ টাকা, মটরসাইকেল ও মোবাইল ছিনতাই
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা শাঁকদহ ব্রিজ নামক স্থানে গত ১৪
ফেব্রুয়ারী শনিবার রাত ৮টার দিকে ৪/৫ জনের ছিনতাইকারী দল এক
মটরসাইকেল...
কালিয়া উপজেলায় আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ ঢালাই সম্পূর্ণ
নড়াইল থেকে মামুন মোল্যা : দীর্ঘ প্রতিক্ষার পর ১৫ ফেব্রুয়ারি (রবিবার) নড়াইল জেলার কালিয়া উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ...
যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জামায়াতে ইসলামীর বিজয়ী ১৭ এমপিকে সংবর্ধনা
শহিদ জয়, যশোর : যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৫ ফেব্রুয়ারি) যশোর...
অভয়নগরে যানজটে জনভোগান্তি, ওয়েব্রিজ কর্তৃপক্ষকে জরিমানা
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগর উপজেলায় মহাসড়কে যানজটের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টির অপরাধে মেসার্স শেখ ওয়েব্রিজ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা...














