উজ্জ্বল রায়,(জেলা প্রতিনিধি) নড়াইল থেকে : নড়াইল সদর উপজেলার ১৩ নং মুলিয়া ইউনিয়নের হিজলডাঙ্গা ঐতিহ্যবাহী শ্রী শ্রী মন্দির পাগল চাঁদ নাট মন্দির সংস্কারের জন্য বরাদ্দ কৃত অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে মুলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার সুজন গাইনের বিরুদ্ধে। সরজমিনে গিয়ে জানাযায়, হিজলডাঙ্গা পাগল চাঁদ নাট মন্দির সংস্কারের জন্য নড়াইল জেলা পরিষদ বরাবর বরাদ্দ চেয়ে একটি আবেদন করা হয়। আবেদনটি করেন মুলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার সুজন গাইন। পরে ওই মন্দিরের নামে ২০১৮-২০১৯ অর্থ বছরে সংস্কারের জন্য জেলা পরিষদ ১,০০০০০ টাকা বরাদ্দ দেয়। বরাদ্দ কৃত অর্থ দিয়ে নড়াইলে ঐতিহ্যবাহী শ্রী শ্রী পাগল চাঁদ মন্দির সংস্কারের কথা বলে ৬নং ওয়ার্ডের মেম্বার সুজন গাইন তা আত্মসাত করেছেন। স্থানীয় বাসিন্দা সুজন গাঙ্গলী, রিন্টু মহলদার,বিমান রায় জানান আমরা এলাকা বাসী চাঁদা তুলে ঐতিহ্যবাহী শ্রী শ্রী পাগল চাঁদ মন্দির সংস্কার করেছি বরাদ্দের কোন টাকা আমরা পাইনি। মেম্বার সুজন গাইন টাকা তুলে নিলেও গত এক বছরে মন্দিরের কোন কাজ করেন নাই । এব্যাপারে ওয়ার্ড মেম্বার সুজন গাইনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মন্দিরে আমি ষাট হাজার টাকা দিয়েছি বাকি চল্লিশ হাজার টাকা আমি খরচ করেছি। মুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রবিন্দ্রনাথ অধিকারী জানান, এ বিষয়ে আমি অবগত নই। তবে ঐতিহ্যবাহী শ্রী শ্রী পাগল চাঁদ মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ যদি কনো মেম্বার আত্মসাত করে তবে সেটা জঘন্য তম অপরাধ। এলাকাবাসী বিষয়টি তদন্ত করে দোষীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন কর্তৃপরে কাছে।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
যশোর প্রতিনিধি : এককালে যে পথ ধরে চলত ঘোড়সওয়ারি সৈন্যদল, বণিকদের কাফেলা আর ইতিহাসের কিংবদন্তিরা। ১৫৪০ সালে সম্রাট শের শাহ সূরির হাতে গড়া ...
পাটকেলঘাটায় অস্ত্র দিয়ে জখম করে দুই লক্ষ টাকা, মটরসাইকেল ও মোবাইল ছিনতাই
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা শাঁকদহ ব্রিজ নামক স্থানে গত ১৪
ফেব্রুয়ারী শনিবার রাত ৮টার দিকে ৪/৫ জনের ছিনতাইকারী দল এক
মটরসাইকেল...
কালিয়া উপজেলায় আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ ঢালাই সম্পূর্ণ
নড়াইল থেকে মামুন মোল্যা : দীর্ঘ প্রতিক্ষার পর ১৫ ফেব্রুয়ারি (রবিবার) নড়াইল জেলার কালিয়া উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ...
যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জামায়াতে ইসলামীর বিজয়ী ১৭ এমপিকে সংবর্ধনা
শহিদ জয়, যশোর : যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৫ ফেব্রুয়ারি) যশোর...
অভয়নগরে যানজটে জনভোগান্তি, ওয়েব্রিজ কর্তৃপক্ষকে জরিমানা
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগর উপজেলায় মহাসড়কে যানজটের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টির অপরাধে মেসার্স শেখ ওয়েব্রিজ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা...















