জি,এ, গফুর, পাইকগাছা ॥ পাইকগাছা উপজেলার চাদখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আ’লীগ নেতা ও ব্যবসায়ী জি এম ইকরামুল ইসলাম সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তার সংক্ষিপ্ত জীবনী হুবহু বর্ননা করা হলো। আপনার পরিচয় কি? জি এম ইকরামুল ইসলাম, পিতা- মৃত জি এম শাহাবান আলী, মাতা- মেহেরুন্নেসা, গ্রাম- গজালিয়া, ইউনিয়ন-চাঁদখালী, পাইকগাছা, খুলনা। ১৯৭০ সালে ৫ ফেব্রয়ারী মধ্যেবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ। আপনার শৈশবের স্মৃতি বলেন -আমি আমার পিতা মাতার মুখে ৫২ ভাষা আন্দোলন,৭০ নির্বাচন,৭১সালের মহান মুক্তিযুদ্ধের গল্প শুনেছি। আপনি কত বছর রাজনীতি করছেন- আমি ১৯৮৮ সালে আমার গ্রাম হইতে পাইকগাছা উপজেলা শহীদ এম এ গফুর স্মৃতি সংঘের একজন ফুটবল খেলোয়াড় হিসেবে যোগদান করে পরিচিত হতে শুরু করি। ১৯৯১ সালে আ’লীগ উপজেলা শাখার সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মরহুম স ম ইউসুফ নানার নেতৃত্বে আওয়ামী লীগে সামিল হই। ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী করে নিয়ে আসি। ১৯৯৭ সালে পাইকগাছা পৌরসভার যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হই। ২০০১ সালে উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য লাভ করি। ২০০৪ সালে উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হই। ২০০৪ সাল থেকে ১০ আগষ্ট হতে ২০০৮ সালের ১৩ আগষ্ট পর্যন্ত উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব পালন করে পৌরসভা সহ ১০ ইউনিয়নের কমিটি গঠন করতে সক্ষম হই। ২০০৫ সালে ৪দলীয় জোট সরকারের আমলে মিথ্যা ও হয়রানি মামলার স্বীকার হই। ২০০৮ সালে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এ্যাডঃ সোহরাব আলী সানাকে নৌকা প্রতীক বিজয়ী করার জন্য দলীয় নেতা কর্মী নিয়ে গনসংযোগ ও ভোট প্রার্থনা করে বিজয় লাভ করি। ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি সদস্য ২০০১সালে তত্ত্ববাধায়ক সরকারের নীল নকশা জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের পর নেতা কর্মীদের নিপীড়ন, নির্যাতন, হুমকি মোকাবেলায় দলকে সুসংগঠিত করি। দলের বিভিন্ন কর্মসূচিতে ব্যক্তিগত ভাবে আর্থিক সহযোগিতা করে আসছি। ২০০৭ সালে ১/১১ সময় রাজনৈতিক দল মাঠ ছেড়ে চলে যায় সেই সময় ১২/১৪ জন নেতাকর্মী নিয়ে রাজপথে মিছিল করেছি। আপনার সামাজিক কাজ- ঘুর্নিঝড় সিডর, আয়লা, বুলবুল, আম্পানে দক্ষিণ জনপদ লন্ডভন্ড হয়ে যায় ঐ সময় উদ্ধার তৎপরতা, আশ্রয়হীন ও অনাহার পরিবার কে আমার ব্যক্তিগত তহবিল থেকে সাধ্যমত সাহায্য করে আসছি। এছাড়া মহামারী করোনা ভাইরাস এর সময় জনসচেতনতার লক্ষ্যে লিফলেট বিতরণ, হ্যান্ড স্যানেটাইজার, মাক্স সহ খাদ্য সহায়তা দিয়েছি। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ঈদ, পূজা,ও অসুস্থ ব্যক্তিদের সহোজগীতা করে আসছি।২০১৬ সালে আমার চাদখালী ইউনিয়নে নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে পাইনি, তারপরও দলের সিদ্ধান্ত কে স্বাগত জানিয়ে নৌকা প্রতীকে ভোট চেয়েছি। ২০১৮ সালে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু ও ২০১৯ সালে উপজেলা নির্বাচনে আমার ইউনিয়নে নির্বাচনী প্রধান দায়িত্ব হিসেবে দলীয় নেতা কর্মী সংগে নিয়ে নৌকা মার্কায় ভোট চেয়ে বিপুল ভোটে জয়ী হয়েছি। পরবর্তীতে ২০২০ সালে উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আমার দায়িত্ব থাকা অবস্থায় নৌকা প্রতীক বিজয়ী হয়। আমি আ’লীগের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমিটির সকল ঘোষিত কর্মসূচি অংশগ্রহণ করে আসছি। আপনি রাজনীতির পাশাপাশি আর কি করেন- রাজনীতি পাশাপাশি আমার উপজেলা সদরে মেহেরুন্নেসা এন্টারপ্রাইজ ও গজালিয়া তাজীন মৎস খামার রয়েছে। আপনি দলীয় মনোনয়ন পেলে চেয়ারম্যান হয়ে কি করতে চান- দলীয় মনোনয়ন পেলে চেয়ারম্যান হতো পারবো আমি আশাবাদী, আর চেয়ারম্যান হলে চাদখালী ইউনিয়ন মাদকমুক্ত, জঙ্গীবাদ, দূর্নীতি, সন্ত্রাস মুক্ত সমাজ প্রতিষ্ঠা, দারিদ্র্য ও নিরক্ষর মুক্ত, সুখী-সমৃদ্ধশালী মডেল ইউনিয়ন গড়তে বলিষ্ট ভুমিকা রাখবো, অসাম্প্রদায়িক সমাজ ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কারিগর জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার করছি। জি এম ইকরামুল ইসলাম রবিবার সকালে পাইকগাছায় একটি হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব মন্তব্য করেন।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...














