হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : আগামী বৃহস্পতিবার ও শুক্রবার (১১ ও ১২ ফেব্রুয়ারি) দুইদিন ব্যাপি মনিরামপুর উপজেলার কাশিপুর সিদ্দিকিয়া আলিম ও হাফিজিয়া মাদরাসা ময়দানে ৮৪তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিলের আয়োজন করা হয়েছে। কাশিপুর সিদ্দিকিয়া আলিম ও হাফিজিয়া মাদরাসার আয়োজনে এ বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত ইছালে ছাওয়াব মাহফিলে ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলার মেঝো সাহেবজাদা পীরে কামেল আলহাজ হযরত মাওঃ মোঃ আব্দুল্লাহ হিল মারুফ সিদ্দিকী (আল কুরায়শী) আল কোরাইশি এর দোয়া ও এজাজাতে ১ম দিন বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ইসলামী আলোচনা করবেন মুফাচ্ছিরে কোরআন হযরত মাওঃ মোঃ আবু মুসা আশয়ারী, ও আলহাজ হাফেজ মাওঃ মুহাঃ আঃ করিম (বরিশাল)। ২য় দিন শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ইসলামী বয়ান করবেন বিটিভি, মাই টিভি ও ইটিভির ইসলামী আলোচক মুফতি ড. আ, ফ, ম আনোয়ার হোসাইন সাইফি, মুফতি মাওঃ মোঃ আব্দুর রশীদ হারুনী ও হযরত মাওঃ আশরাফুল ইসলাম। এছাড়া অন্যান্য উলামে কেরামত তাশরীফ আনবেন। উক্ত ইছালে ছাওয়াব মাহফিলে সামাজিক দূরত্ব মেনে ও মাস্ক পরিধান করে দো’জাহানের অশেষ নেকী হাসিল করার আহবান জানান আয়োজক কমিটি।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
যশোর প্রতিনিধি : এককালে যে পথ ধরে চলত ঘোড়সওয়ারি সৈন্যদল, বণিকদের কাফেলা আর ইতিহাসের কিংবদন্তিরা। ১৫৪০ সালে সম্রাট শের শাহ সূরির হাতে গড়া ...
পাটকেলঘাটায় অস্ত্র দিয়ে জখম করে দুই লক্ষ টাকা, মটরসাইকেল ও মোবাইল ছিনতাই
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা শাঁকদহ ব্রিজ নামক স্থানে গত ১৪
ফেব্রুয়ারী শনিবার রাত ৮টার দিকে ৪/৫ জনের ছিনতাইকারী দল এক
মটরসাইকেল...
কালিয়া উপজেলায় আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ ঢালাই সম্পূর্ণ
নড়াইল থেকে মামুন মোল্যা : দীর্ঘ প্রতিক্ষার পর ১৫ ফেব্রুয়ারি (রবিবার) নড়াইল জেলার কালিয়া উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ...
যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জামায়াতে ইসলামীর বিজয়ী ১৭ এমপিকে সংবর্ধনা
শহিদ জয়, যশোর : যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৫ ফেব্রুয়ারি) যশোর...
অভয়নগরে যানজটে জনভোগান্তি, ওয়েব্রিজ কর্তৃপক্ষকে জরিমানা
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগর উপজেলায় মহাসড়কে যানজটের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টির অপরাধে মেসার্স শেখ ওয়েব্রিজ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা...














