কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের (রেজি নং খুলনা-৩৫৪) সভাপিত দাউদ হোসেন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাগরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপুর্ন ও বিদ্বেষমুলক প্রচারণার অভিযোগে দুইজনের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় জিডি করা হয়েছে। রোববার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে জিডি দুইটি আমলে নিয়ে এন্ট্রি করার আবেদন করা হয়। জিডিতে বিবাদী করা হয়েছে ঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে মোহাম্মদ মেজবাহ উদ্দিন ও মাগুরা জেলার আলাইপুর গ্রামের আজিজুল হকের ছেলে আসাদুজ্জামান আশিক। জিডিতে শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক উল্লেখ করেন, মেজবাহ ও আশিক আমাদের সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য তাদের নিজস্ব আইডি দিয়ে অপপ্রচার চালাচ্ছে। ২০২০ সালের ২৪ ডিসেম্বর থেকে ২০২১ সালের ২ জানুয়ারি পর্যন্ত তারা সভাপতি ও সাধারণ সম্পাদকের নামে চিটার, বাটপার, চোর ভুমিদস্যুসহ নানা রকমের মানহানীকর মিথ্যা মন্তব্য লিখে ফেসবুকে প্রচার করছে। এতে সমাজ ও পরিবারে আমাদের মানহানি ও হেয়প্রতিপন্ন হতে হচ্ছে। এমনকি এই বিদ্বেষমুলক অপপ্রচারের ফলে আমাদের জীবন হানী বা য়তির আশংকা তৈরী হচ্ছে। এদিকে ইউনিয়ন সুত্রে জানা গেছে, এক সভায় সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে মেজবাহকে শ্রমিক ইউনিয়ন থেকে বহিস্কার ও আশিককে ৪৫ দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদার থানার ওসি (তদন্ত) জানান, এ ধরণের বিদ্বেষপুর্ন লেখালেকির কারণে মেজবাহকে আমারা থানায় ডেকে এনে সতর্ক করি। তিনি জিডি এন্ট্রির কথা স্বীকার করে জানান, তদন্ত করে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।
সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা রেঞ্জ ডিআইজির সাথে সাংবাদিকদের মতবিনিময়
সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভালোভাবে অনুষ্ঠিত হবে এটাই আমাদের কামনা। আমাদের ফোর্স,আমি আমার এসপির সুন্দর ভাবে নির্বাচনে ডিউটি...
ভোটকেন্দ্র দখলের দিন শেষ’,নড়াইলে বললেন খুলনা রেঞ্জের ডিআইজি
মিশকাতুজ্জামান,নড়াইল:খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক (পিপিএম) বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ভোটকেন্দ্র দখল, জোরপূর্বক...
সুন্দরবনের বন বিভাগের কর্মকর্তা মোস্তাকিন বিল্লাহর মাসোহারা বাণিজ্য, বন বিভাগের অভিযানে ৩ ট্রলার সহ...
মাসুদ রানা, মোংলা : বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নদ-নদীতে এখন চলছে বিষ দিয়ে বা কারেন্ট জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ ও মাছের পোনা শিকারের মহাউৎসব।...
যশোর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার
যশোর অফিস : খুলনা ব্যাটালিয়ন(২১ বিজিবি) এর অধীনস্থ যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় অভিযানে একটি চায়না পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজিবি...
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কঠোর বার্তা খুলনা ডিআইজি রেজাউল হকের
স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ
নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে
দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপ-
মহাপরিদর্শক...














