পাইকগাছা প্রতিনিধি ॥ পাইকগাছার রাড়ুলীতে গ্রীল কেটে ভ্যান চুরির চেষ্টাকালে হাতে-নাতে মফিজুল নামে এক যুবককে আটক করা হয়েছে। মফিজুল সোলাদানা ইউপির বয়ারঝাপা গ্রামের মৃত কওসার গাজীর ছেলে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। রাড়ুলীর মৃত আরমান গাজীর ছেলে বাড়ী মালিক মুহিদ গাজী জানান, সোমবার গভীর রাতে কাতারী যন্ত্র দিয়ে মফিজুল ঘরের গ্রীল কেটে ভ্যান চুরির চেষ্টা করেন। এ সময় আমরা তাকে হাতে-নাতে আটক করি। এ সময় অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে রাড়ুলী ক্যাম্প পুলিশের আইনি এসআই তাইজুল ইসলাম ও এএসআই গোলাম রসুল মফিজুলকে আটক করে পুলিশ হেফাজতে নেয়। এ ঘটনায় বাড়ীর মালিক মুহিদ গাজী মফিজুলের বিরুদ্ধে থানায় চুরির মামলা করেছেন। ওসি (তদন্ত) মোঃ আশরাফুল আলম জানান, চুরির মামলায় গ্রেপ্তারকৃত আসামী মফিজুলকে মঙ্গলবার আদালতে প্রেরন করা হয়েছে।
যশোর ৬টি আসনের মধ্যে বিএনপির একটি
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা-৮৫) আসনে চমক দেখিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আজিজুর রহমান। ১০২টি...
মাগুরায় সুষ্টু ও শান্তিপূন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার মাগুরা-১ ও মাগুরা-২ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে...
নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ
জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় গণভোটের ভোটগ্রহণ শুরু। একই কেন্দ্রে এক সঙ্গে এসে ভোট দিলেন দুই প্রার্থী...
যশোর-৩ আসনে অমিত ও কাদেরের ভোট প্রদান
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর-৩ আসনের দুই হেভিওয়েট প্রার্থী আজ সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। সকালে বিএড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপির...
যশোরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু: ভোটারদের উচ্ছ্বাস
স্টাফ রিপোর্টার, যশোর : যশোরের ৬টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর ভোট দিতে পেরে...















