সাতক্ষীরা ব্যুরো : সাতক্ষীরা সদর উপজেলার কাথন্ডা গ্রামে সরকারি নির্দেশ অমান্য করে জোরপূর্বক গভীর নলকূপ বসানোর ঘটনায় মিথ্যে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন কাথন্ডা গ্রামের মৃত. খোদা বকস দফাদারের ছেলে মোঃ সিরাজুল ইসলাম। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসকাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিবাদ জানান। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি সরকার অনুমোদিত বিআরডিবি’র মাধ্যমে ১৯৮৯ সালে কাথন্ডা মৌজার ১৭০ নং খতিয়ানের ৬৮৫ দাগে ৬ শতক জমিতে বৈধভাবে একটি গভীর নলকূপ বসাই। এই নলকূপের মাধ্যমে আশে পাশের প্রায় ১০০ বিঘা জমিতে স্থানীয় কৃষকের ইরি ব্লকে পানি সরবরাহ করে আসছি। কিন্তু পূর্ব শত্রুতার জের ধরে আমাকে ক্ষতিগ্রস্থ করতে কাথন্ডা গ্রামের মৃত আফসার আলীর ছেলে জুলফিকার আলী (জুলু) ও মৃত সামছুর রহমানের ছেলে সাইফুল ইসলাম ২০২০ সালের ৬ জুলাই আমার নলকূপের পাশেই আনুমানিক ১০০ মিটারে মধ্যে আরো একটি গভীর নলকূপ বসানো শুরু করে। কিন্তু সরকারী নীতিমালা অনুযায়ী একটি গভীর নলকূপ এর ৮০০ মিটারের মধ্যে আর কোন গভীর নলকূপ বসবে না। এঘটনায় আমরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সভাপতি উপজেলা সেচ কমিটি, বিএডিসি ও উপজেলা চেয়ারম্যানসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেই। এই অভিযোগের প্রেক্ষিতে ৭ জুলাই বিএডিসি’র পক্ষ থেকে তদন্তে এসে অভিযোগের সত্যতা প্রমানিত হওয়ায় জুলফিকার গংদের নলকূপ বসানো বন্ধ রাখার নির্দেশ দিয়ে লাল ফাগ স্থাপন করে। এছাড়া ৯ জুলাই বিএডিসি’র সহকারি প্রকৌশলী হাফিজ ফারুক এর তদন্ত প্রতিবেদনে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হয়। সিরাজুল ইসলাম অভিযোগ করে বলেন, এসবের পরও জুলফিকার আলী জুলু ও সাইফুল ইসলাম গংরা সরকারি নির্দেশ উপেক্ষা করে লাল ফাগ তুলে দিয়ে ফের কাজ শুরু করে। আমরা বাধা দিলে মারপিট করতে উদ্যাত হয়। আমরা হাইকোর্টে গেলে কোর্ট ইনজাকশন জারি করে। এতে সাইফুল ও জুলফিকার জুলু গং ক্ষিপ্ত হয়ে ওঠে এবং গত ৪ ফেব্রুয়ারি এডিএম কোর্টে আমাদের বিরুদ্ধে একটি মিথ্যে মামলা দায়ের করে। যার বিচারিক কার্যক্রম চলমান। ইতোপূর্বে ২০১৬ সালেও জুলফিকার জুলু ও মাগফুর রহমান গং আমার বিরুদ্ধে একটি মিথ্যে মামলা দায়ের করে। উক্ত মামলাটি আদালতে মিথ্যে প্রমাণিত হয়। এঘটনায় আমরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি ফৌজদারী মামলা দায়ের করি। পরে এডিএম কোর্টে ১৪৫ ধারায় মামলা করি। তিনি আরো বলেন, নিজেদের অপরাধ ঢাকতে উল্লেখিত সাইফুল গত ৭ ফেব্রুয়ারি সাতক্ষীরা প্রেসকাবে একটি মিথ্যে সংবাদ সম্মেলন করে। প্রকৃতপক্ষে তাদের সাথে আমার জমি জমা সংক্রান্ত বিরোধ হয়েছে। তারা আমারে বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছে। আবারো মিথ্যে মামলা দায়েরের চেষ্টা অব্যাহত রেখেছে। এছাড়া আমি মহাজোটের সাথে জাতীয় পার্টির রাজনীতি করি। অথচ আমাকে হয়রানির করার জন্য জামায়াত-বিএনপির সাথে জড়ানোর চেষ্টা করা হয়েছে। আমি কখনো জামায়াত-বিএনপির সাথে সম্পৃক্ত ছিলাম না, বর্তমানেও নেই। আমি সংবাদ সম্মেলনে দেয়া তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি উল্লেখিত সাইফুল ও জুলু গং এর বাসানো নলকূপ বন্ধ এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...















