শেখ আব্দুল মজিদ, চুকনগর, খুলনা ॥ ডুমুরিয়ার লোকালয়ে অবৈধভাবে গড়ে উঠেছে মিনি ইট ভাটা। দেদারসে পুড়ছে কাঠ, আর কালো ধোঁয়ায় দূষণ হচ্ছে পরিবেশ। যেন বিষয়টি দেখার কেউ নেই! স্থানীয় সুত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের চেঁচুড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চেঁচুড়ি বিকে মাধ্যমিক বিদ্যালয় দু’টি স্কুল ঘেষে পাড়া-মহল্লার ভিতরে গড়ে উঠেছে এ সকল অবৈধ ইটভাটা। অধিক মুনফা লাভের আশায়, দীর্ঘদিন যাবৎ ভাটার মালিক তারা সংশ্লিষ্ট প্রশাসনিক কোন দপ্তরের অনুমতি ছাড়াই নিময়-নীতি উপেক্ষা করে চালিয়ে যাচ্ছেন, ওই সকল ভাটায় ইট তৈরি ও পোড়ানোর কাজ। কয়লা ব্যতিরেকে পোড়ানো হচ্ছে নারকেল ও খেজুর গাছের কাঠের গুড়ে। এর ফলে কাঠের কালো ধোঁয়ায় পরিবেশের মারাত্বক তি সাধিত হচ্ছে। অপরদিকে ফলদ ও বনজ গাছ কেটে সাবাড় করার কারণে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রয়েছে চরম হুমকির মুখে। অন্য দিকে উজাড় করা হচ্ছে বনজ সম্পদ। ফলে মৌসুমী নারকেল ও খেজুর রসের চরম সংকট দেখা দিয়েছে। সরজমিনে দেখা গেছে চেঁচুড়ি গ্রামের একটি মহাল্লার মধ্যে দুটি স্কুল ঘেষে অন্তত ২০ টির অধিক ইট ভাটা গড়ে উঠেছে। চেঁচুড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চেঁচুড়ি বিকে মাধ্যমিক বিদ্যালয়ের পাশ ঘেষে মাত্র ২শ’ গজের ভিতরে গড়ে উঠেছে ইট ভাটা গুলো। এছাড়া অতিরিক্ত লোডবাহি কাঠ ও ইট বহনের ফলে গ্রাম্য রাস্তার ধসে গিয়ে ব্যাপক তি সাধিত হচ্ছে এমন অভিযোগ করেন, দুই স্কুলের প্রধান শিক সহ স্থানীয়রা। আবার কাঠ পোড়ানোর কালো ধোঁয়ায় কোমল মতি শিার্থীরা অসুস্থ হয়ে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। জানা গেছে, অসিম পাল, মোহন পাল, বাসুদেব পাল, মহাদেব পাল, সন্তোষ পাল, পঙ্কজ পাল, নকুল পাল, মিলন পাল, শুভাংকর পাল, ললিত পাল, সুবোল পাল, ভোলা পাল, অসীম পাল, শেখর পাল, লণ পাল, অমল পাল, ভাস্কর পাল, পরেশ পাল, সাধন পাল, বিষ্ণু পাল, যশোধর পাল, গৌতম পালসহ ২০ টির অধিক ভাটা রয়েছে। এক প্রশ্নের জবাবে ভাটা মালিক অসিম পালসহ একাধিক মালিক এ প্রতিবেদকে জানান, সরকারি কোন দপ্তরের অনুমতি ছাড়ায় স্থানীয় মন্টু পালকে ম্যানেজ করে তারা ভাটার সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। কোন সমস্যা দেখা তিনি দেখভাল করে থাকেন। এ প্রসংগে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াদুদ বলেন, নিয়ম নীতি অমান্য করে অবৈধ ভাবে পরিচালিত সকল ইটভাটার বিরোদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
যশোর ৬টি আসনের মধ্যে বিএনপির একটি
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা-৮৫) আসনে চমক দেখিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আজিজুর রহমান। ১০২টি...
মাগুরায় সুষ্টু ও শান্তিপূন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার মাগুরা-১ ও মাগুরা-২ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে...
নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ
জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় গণভোটের ভোটগ্রহণ শুরু। একই কেন্দ্রে এক সঙ্গে এসে ভোট দিলেন দুই প্রার্থী...
যশোর-৩ আসনে অমিত ও কাদেরের ভোট প্রদান
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর-৩ আসনের দুই হেভিওয়েট প্রার্থী আজ সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। সকালে বিএড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপির...
যশোরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু: ভোটারদের উচ্ছ্বাস
স্টাফ রিপোর্টার, যশোর : যশোরের ৬টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর ভোট দিতে পেরে...















