সাতক্ষীরা প্রতিনিধি ঃ আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো সাতক্ষীরার নলতায় খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এর ৫৭ তম তিন দিনের বার্ষিক ওরস শরীফ। সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে আজ বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকে শুরু হয় মিলাদ মাহফিল। এরপর সকাল সাড়ে ৯ টায় অনুষ্ঠিত হয় আখেরী মোনাজাত। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এই আখেরী মোনাজাত পরিচালনা করেন, নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মাওলানা মো. আবু সাঈদ রংপুরী। আখেরী মোনাজাতে মহামারী করোনা ভাইরাস থেকে বাংলাদেশ তথা বিশ্ববাসীকে পরিত্রাণ এবং পীর কেবলার ভক্তবৃন্দ ও মুসলিম উম্মাহর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। আখেরী মোনাজাতের পূর্বে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লাহ (র.) এর শিা-দীা ও কর্মময় জীবন দর্শন সম্পর্কে আলোচনা রাখেন, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি, সাতীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, কেন্দ্র্রীয় আহ্ছানিয়া মিশনের সাবেক সভাপতি ও নির্বাহী কমিটির সদস্য আলহাজ্জ মুহাম্মদ সেলিমউল্লাহ, খানবাহাদুর আহ্ছানউল্লঅহ ইন্সটিটিউট এর মহাপরিচালক আলহাজ্জ এএফএম এনামুল হক প্রমুখ। উল্লেখ্য ঃ গত মঙ্গলবার থেকে শুরু হয়ে আজ বৃহস্পতিবার সকালে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ৫৭ তম বার্ষিক এই ওরস শরীফ।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...














