শেখ ইমন হোসেন কালিগঞ্জ (ভ্রাম্যমান) প্রতিনিধি ঃ কালিগঞ্জে উপজেলা যুব উন্নয়ন কর্তৃক আয়োজিত (১১ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার সকাল ১১.০০ ঘটিকার সময় কালিগঞ্জ সরকারী সদর প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে যুব প্রশিক্ষন এবং চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে ও কালিগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত যুব উন্নয়ন অফিসার সনজিব কুমার দাশ এর সঞ্চলনায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসকাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, কেন্দ্র প্রধান প্রভাষক মোঃ মহিবুল্লাহ, সভাপতি তার বক্তব্যে বলেন মুজিব শতবর্ষ উপলক্ষ্যে যুব উন্নয়ন কর্তৃক যে যুব ঋণ প্রদান করা হলো সমাজে মানুষের উপকারের স্বার্থে এবং তাদের স্বচ্ছল করার জন্য প্রধানমন্ত্রীর উদ্যোগে ৪০ জন কে সুদ মুক্ত ঋণ প্রদান করেন। তিনি আরও বলেন যুবকরা সমাজের কান্ডারী এবং দেশের সম্পদ যদি যুবরা এগিয়ে আসে তাহলে শেখ হাসিনা সরকার তার অঙ্গীকার বাস্তবায়ন করার জন্য তা সুন্দর ভাবে বাস্তবায়িত হবে। এজন্য যুবকদের এগিয়ে আসতে হবে। এসময় উপস্থিত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জি,এম, বাবলুর রহমান, যুব উন্নয়নের ক্যাশিয়ার মেহেদী হাসান, যুব উন্নয়নের কম্পিউটার অপারেটর মোঃ আনোয়ার হোসেন। যুব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রুপ লিডার খান আব্দুর রব, শেখ ইশার আলী (আব্বাস), শেখ ফিরোজ হোসেন, বিশ্বনাথ, কামরুজ্জামান বাবু, আলমগীর হোসেন, জি,এম,সিরাজুল ইসলাম প্রমূখ।
যশোর ৬টি আসনের মধ্যে বিএনপির একটি
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা-৮৫) আসনে চমক দেখিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আজিজুর রহমান। ১০২টি...
মাগুরায় সুষ্টু ও শান্তিপূন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার মাগুরা-১ ও মাগুরা-২ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে...
নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ
জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় গণভোটের ভোটগ্রহণ শুরু। একই কেন্দ্রে এক সঙ্গে এসে ভোট দিলেন দুই প্রার্থী...
যশোর-৩ আসনে অমিত ও কাদেরের ভোট প্রদান
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর-৩ আসনের দুই হেভিওয়েট প্রার্থী আজ সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। সকালে বিএড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপির...
যশোরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু: ভোটারদের উচ্ছ্বাস
স্টাফ রিপোর্টার, যশোর : যশোরের ৬টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর ভোট দিতে পেরে...














