উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইলে চেতনানাশক প্রয়োগে করে অচেতন করে ছিনতাই। নড়াইলে হতদরিদ্র পরিবারে স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন ভেঙ্গে খানখান হয়ে গেলো দশম শ্রেণির ছাত্র ইজিবাইক চালক সাকিবের। চেতনানাশক প্রয়োগে অচেতন করে গতকাল বুধবার বিকেলে লোহাগড়া উপজেলার এড়েন্দা এলাকায় তার ইজিবাইকটি ছিনিয়ে নিলো যাত্রিবেশী দুর্বৃত্তরা। কড়ামাত্রার চেতনা নাশকের প্রভাবে মুমূর্ষু ওই কিশোর নড়াইল সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। পুলিশও ভুক্তভোগীর স্বজনরা জানায়, সাকিব কালিয়া উপজেলার পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। করোনার প্রভাবে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় নিজেদের হতদরিদ্র পরিবারে একটু স্বচ্ছলতা আনতে ভাড়ায় ইজিবাইক নিয়ে সে রাস্তায় নামে। প্রতিদিনের মতো সে ঘটনার দিন বুধবার সকালে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে বেলা ৪টার দিকে লোহাগড়া উপজেলার এড়েন্দা এলাকার একটি নির্জন রাস্তায় যাত্রীবেশে ছিনতাইকারিরা চেতনানাশক প্রয়োগে করে তাকে অচেতন করে ফেলে রেখে যায়। তার ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা গিয়ে সজ্ঞাহীন সাকিবকে উদ্ধার করে নড়াইল সদর হাসাপাতালে নিয়ে ভর্তি করে। সেখানেই তার চিকিৎসা চলছে।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
যশোর প্রতিনিধি : এককালে যে পথ ধরে চলত ঘোড়সওয়ারি সৈন্যদল, বণিকদের কাফেলা আর ইতিহাসের কিংবদন্তিরা। ১৫৪০ সালে সম্রাট শের শাহ সূরির হাতে গড়া ...
পাটকেলঘাটায় অস্ত্র দিয়ে জখম করে দুই লক্ষ টাকা, মটরসাইকেল ও মোবাইল ছিনতাই
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা শাঁকদহ ব্রিজ নামক স্থানে গত ১৪
ফেব্রুয়ারী শনিবার রাত ৮টার দিকে ৪/৫ জনের ছিনতাইকারী দল এক
মটরসাইকেল...
কালিয়া উপজেলায় আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ ঢালাই সম্পূর্ণ
নড়াইল থেকে মামুন মোল্যা : দীর্ঘ প্রতিক্ষার পর ১৫ ফেব্রুয়ারি (রবিবার) নড়াইল জেলার কালিয়া উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ...
যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জামায়াতে ইসলামীর বিজয়ী ১৭ এমপিকে সংবর্ধনা
শহিদ জয়, যশোর : যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৫ ফেব্রুয়ারি) যশোর...
অভয়নগরে যানজটে জনভোগান্তি, ওয়েব্রিজ কর্তৃপক্ষকে জরিমানা
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগর উপজেলায় মহাসড়কে যানজটের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টির অপরাধে মেসার্স শেখ ওয়েব্রিজ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা...














