স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে সংরতি ২নং ওয়ার্ডে একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এছাড়াও ৫নং ওয়ার্ডের মনিরুজ্জামান রিংকুকে বিনা প্রতিদ্বন্দিতায় কাউন্সিলর নির্বাচিত করা হয়েছে। জেলা রিটার্নিং অফিসার মোঃ রোকনুজ্জামান জানান, কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ডে সংরতি নারী কাউন্সিলর পদে শামছুন্নাহার বীনা নামে একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এছাড়াও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বিভিন্ন ওয়ার্ডের তিনজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তিনি আরো জানান, ৫নং সাধারণ ওয়ার্ড থেকে আলমগীর হোসেন নামে একজন নিজের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এজন্য ৫নং ওয়ার্ডে আর কোন প্রার্থী না থাকায় মনিরুজ্জামান রিংকুকে বিনা প্রতিদ্বন্দিতায় কাউন্সিলর নির্বাচিত করা হয়েছে। কাউন্সিলর (পুরুষ) প্রার্থী হিসেবে ১নং ওয়ার্ড থেকে ফরিদ আহমেদ, ৩নং ওয়ার্ড থেকে খাইরুল ইসলাম ও ৫নং আলমগীর হোসেন প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এর আগে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে মেয়র পদে ৪ জন, ৯টি ওয়ার্ডের পুরুষ কাউন্সিলর পদে ৫২ জন ও সংরতি নারী কাউন্সিলর পদে ৯ জন মনোনয়ন পত্র জমা দেন ।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
যশোর প্রতিনিধি : এককালে যে পথ ধরে চলত ঘোড়সওয়ারি সৈন্যদল, বণিকদের কাফেলা আর ইতিহাসের কিংবদন্তিরা। ১৫৪০ সালে সম্রাট শের শাহ সূরির হাতে গড়া ...
পাটকেলঘাটায় অস্ত্র দিয়ে জখম করে দুই লক্ষ টাকা, মটরসাইকেল ও মোবাইল ছিনতাই
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা শাঁকদহ ব্রিজ নামক স্থানে গত ১৪
ফেব্রুয়ারী শনিবার রাত ৮টার দিকে ৪/৫ জনের ছিনতাইকারী দল এক
মটরসাইকেল...
কালিয়া উপজেলায় আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ ঢালাই সম্পূর্ণ
নড়াইল থেকে মামুন মোল্যা : দীর্ঘ প্রতিক্ষার পর ১৫ ফেব্রুয়ারি (রবিবার) নড়াইল জেলার কালিয়া উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ...
যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জামায়াতে ইসলামীর বিজয়ী ১৭ এমপিকে সংবর্ধনা
শহিদ জয়, যশোর : যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৫ ফেব্রুয়ারি) যশোর...
অভয়নগরে যানজটে জনভোগান্তি, ওয়েব্রিজ কর্তৃপক্ষকে জরিমানা
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগর উপজেলায় মহাসড়কে যানজটের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টির অপরাধে মেসার্স শেখ ওয়েব্রিজ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা...














