দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর দশমিনায় উপজেলায় সিডরে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ী মেরামতের জন্য সরকারি ভাবে বরাদ্দকৃত ৮৭ লাখ টাকা নিয়ে উপজেলা প্রশাসন বিপাকে পড়ে গেছে। বরাদ্দকৃত এই টাকা ১৩ বছর যাবত উপজেলা প্রশাসনের ব্যাংক একাউন্টে অলস অবস্থায় পড়ে রয়েছে। জানা যায়,২০০৭ সালের ১৫ নভেম্বর উপজেলার বিভিন্ন এলাকা সিডরের আঘাতে মারাত্নক ক্ষতিগ্রস্ত হয়। উপজেলার ৭টি ইউনিয়নের চরাঞ্চলসহ নদী তীরবর্তী এলাকার ঘরবাড়ী সিডরের আঘাতে লন্ডভন্ড হয়। সৌদি সরকার ক্ষতিগ্রস্ত মানুষের ঘর মেরামতের জন্য ৮৭ লাখ ১০ হাজার টাকা বরাদ্দ করে। সিডর পরবর্তী সময়ে ঐ টাকা আর বিতরন করা সম্ভব হয়নি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রবিউল হোসেন জানান,বরাদ্দকৃত টাকা ব্যাংক একাউন্টে অলস অবস্থায় পড়ে আছে। বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস বলেন, এই টাকা কেন বিতরন করা হয়নি তা বলতে পারবো না তবে প্রতি বছর সংশ্লিষ্ট দপ্তর থেকে টাকার ব্যাপারে খোঁজ খবর নেয়া হয়। এই ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ মিয়া জানান, এই টাকার বিষয়ে আমি কিছুই জানি না। প্রতি বছর উপজেলা প্রশাসন শুধু রিপোর্ট পাঠিয়ে দেন অথচ সিডর পরবর্তী ১৩ বছর পেরিয়ে গেলেও এই টাকার বিষয়ে কোন নির্দেশনা দেয়া দেয়া হচ্ছে না।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
যশোর প্রতিনিধি : এককালে যে পথ ধরে চলত ঘোড়সওয়ারি সৈন্যদল, বণিকদের কাফেলা আর ইতিহাসের কিংবদন্তিরা। ১৫৪০ সালে সম্রাট শের শাহ সূরির হাতে গড়া ...
পাটকেলঘাটায় অস্ত্র দিয়ে জখম করে দুই লক্ষ টাকা, মটরসাইকেল ও মোবাইল ছিনতাই
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা শাঁকদহ ব্রিজ নামক স্থানে গত ১৪
ফেব্রুয়ারী শনিবার রাত ৮টার দিকে ৪/৫ জনের ছিনতাইকারী দল এক
মটরসাইকেল...
কালিয়া উপজেলায় আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ ঢালাই সম্পূর্ণ
নড়াইল থেকে মামুন মোল্যা : দীর্ঘ প্রতিক্ষার পর ১৫ ফেব্রুয়ারি (রবিবার) নড়াইল জেলার কালিয়া উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ...
যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জামায়াতে ইসলামীর বিজয়ী ১৭ এমপিকে সংবর্ধনা
শহিদ জয়, যশোর : যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৫ ফেব্রুয়ারি) যশোর...
অভয়নগরে যানজটে জনভোগান্তি, ওয়েব্রিজ কর্তৃপক্ষকে জরিমানা
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগর উপজেলায় মহাসড়কে যানজটের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টির অপরাধে মেসার্স শেখ ওয়েব্রিজ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা...














