ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা বিশ্বমাতা সেবাশ্রম ও স্বামীভাস্করান্দ মঠ প্রাঙ্গণে বিশ্বের সকল জীবের শান্তি, মঙ্গল ও কল্যাণ কামনায় ১৬প্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তন অনুষ্ঠান চলছে।প্রতি বছরের ন্যায় এ বছরও ২৮ শে মাঘ ১৬ প্রহর ব্যাপী (২দিন) শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন অনুষ্ঠানের শুভ সূচনা হয় ।মহামারি করোনা ভাইরাসের কারনে এ বারের অনুষ্ঠানের চির পরিচতি রুপ থাকছে না। থাকছে না হাজার হাজার মানুষের পদচারনায় মুখরিত ,সর্বধর্মের মিলনমেলায় পরিচতি মঠ মেলা ।গত ১১ ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ১৬প্রহর ব্যাপী মহানাম সংকীর্ত্তনের শুভধিবাসের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ১২ ও ১৩ ই ফেব্রুয়ারি শুক্রবার,শনিবার ১৬প্রহরব্যাপী(২দিন) অখন্ড মহ্নাাম সংকীর্ত্তন অনুষ্ঠান চলবে ।১৪ ই ফেব্রুয়ারি রবিবার মহাপ্রসাদ বিতরণ মহন্ত বিদায়ের মধ্য দিয়ে তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তন সমাপন হবে।মঠ কমিটির সাধারণ সম্পাদক বাবু পঙ্কজ কুমার মল্লিক বিষ্ণু পুরানের উদ্ধৃতি দিয়ে বলেন ঘোর কলির অমানিশায় কঠোর যন্ত্রণায় জগত জীবন সংসার সর্বগ্রাসী অধর্মের করাল কষাঘাতে নিষ্পেষিত। সনাতন ধর্মের অমৃতবাণী বিস্মৃত হয়ে অনাচার ও কুসংস্কারের আবর্তে মানবকুল আজ অনিশ্চিত অন্ধকারে নিমজ্জমান। তাই এই পতন প্রবন মানবতা উদ্ধারণে মুক্তির দূত হয়ে আবির্ভুত মহাবতারী শ্রীশ্রী গৌর সুন্দর লীলাচ্ছলে বিলিয়েছেন শ্বাশত বিশ্ব আত্মার শান্তির মহামন্ত্র- হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে। তিনি শুভানুষ্ঠানিকা অনুযায়ী এ সনাতনী মহানাম সংকীর্ত্তন এর প্রতিটি পর্বে সকলের সবান্ধব স্নিগ্ধ সুন্দর উপস্থিতি এবং ঐকান্তিক সহানুভূতিসহ সার্বিক সহযোগিতা কামনা করেন।বৈশ্বিক করোনা মহামারীর কারণে সরকারি নির্দেশনা মেনে এ মহানাম সংকীর্ত্তন উদযাপন হচ্ছে বলে তিনি জানান।উক্ত অনুষ্ঠানে সামাজিক দ্বুরত্ব ও স্বাস্যবিধি বজায় রেখে স্বল্প পরিসরে চলছে নাম সংকীর্তন অনুষ্ঠান ।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















