পিবিআই, যশোর কর্তৃক আইনজীবী আবু হেনা মোস্তফা কামাল @ মিলন অপহরণের প্রধান অভিযুক্ত ভিকটিমের বাগদত্তা রাবেয়া সুলতানা রিতু গ্রেফতার ।

0
581

পিবিআই প্রধান জনাব বনজ কুমার মজুমদার বিপিএম (বার), পিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ এর সঠিক তত্ত্ববধান ও দিক নিদের্শনায়, পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন এর নেতৃত্ত্বে এসআই (নিঃ) স্নেহাশিস দাশ ও যশোর জেলার চৌকস দল কর্তৃক গত ১১-০২-২০২১ খ্রিঃ বিকাল ১৭.৩০ ঘটিকার সময় অভিযুক্ত রাবেয়া সুলতানা রিতু (২২), পিং- এসএম হারুনুর রশিদ, সাং-প্রতাবনগর, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরা’কে খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন চুকনগর বাজার হতে গ্রেফতার করা হয়। আইনজীবী আবু হেনা মোস্তফা কামাল @ মিলন (৩৩), পিং-এম এ হাকিম, সাং-বারুইহাটি, থানা-তালা, জেলা-সাতক্ষীরা অপহরণ সংক্রান্তে যশোর জেলার অভয়নগর থানার মামলা নং-১৩, তারিখ-০৯/০২/২০২১ খ্রিঃ, ধারা-৩৬৪/৩৬৫/৩৮৫/৩৮৭/৩৪ পেনাল কোড রুজু হয়। উক্ত মামলাটি পিবিআই, যশোর জেলা স্ব-উদ্দ্যোগে গ্রহণ করে মামলার তদন্তভার এসআই(নিঃ)/ স্নেহাশিস দাশ এর উপর অর্পণ করেন। মামলার তদন্তভার গ্রহণ করে তদন্তকারী কর্মকর্তা প্রকাশ্য ও গোপন তদন্ত এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় সংশ্লিষ্ট অভিযুক্ত ১। মোঃ শাহীন শিকদার (১৮), ২। আব্দুস সালাম (২৪) ও ৩। সুরাইয়া (২০) দেরকে গ্রেফতার করে ১০/০২/২০২১ খ্রিঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করলে সকলেই বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। কিন্তু আবু হেনা মোস্তফা কামাল @ মিলন অপহরণের প্রধান অভিযুক্ত ভিকটিমের বাগদত্তা রাবেয়া সুলতানা রিতু ও হাবিব মিলন @ রাজ পলাতক ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) স্নেহাশিস দাশ সহ যশোর জেলার চৌকস দল গত ১১-০২-২০২১ খ্রিঃ বিকাল ১৭.৩০ ঘটিকার সময় ভিকটিমের বাগদত্তা অপহরণের প্রধান অভিযুক্ত রাবেয়া সুলতানা রিতু’কে খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন চুকনগর বাজার হতে গ্রেফতারপূর্বক হেফাজতে গ্রহণ করেন। অভিযুক্ত রাবেয়া সুলতানা রিতু ঘটনার সহিত জড়িত মর্মে প্রাথমিকভাবে স্বীকার করে। অভিযুক্ত রাবেয়া সুলতানা রিতুকে অদ্য ১২/০২/২০২১ খ্রিঃ জনাব মোঃ মঞ্জুরুল ইসলাম, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদালত-০৩, যশোর আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে। ঘটনায় সংশ্লিষ্ট অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here