মণিরামপুরে সাহিত্য আড্ডা ও কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

0
329

মণিরামপুর(যশোর) প্রতিনিধি : মণিরামপুরে কবি সাহিত্যকদের মাসিক সাহিত্য আড্ডা ও কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে মণিরামপুুর প্রেসকাবের হলরুমে অনুষ্ঠিত মণিরামপুর সাহিত্য পরিষদের ৩৪ তম সাহিত্য আড্ডায় কবি মোঃ অরিদুল্লাহর কাব্য গ্রন্থ স্বপ্ন তোকে ছুঁই-এর মোড়ক উন্মোচন করা হয়। সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক হোসাইন নজরুল হকের সভাপতিত্বে সভায় কবি অশোক কুমার বিশ্বাসের পরিচালনায় প্রধান অতিথি সাপ্তাহিক সারসা বার্তার সম্পাদক কবি আব্দুস সালাম গফ্ফার ছন্দ এ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। এছাড়া অনুষ্ঠানে সাহিত্য পাঠ, মুক্ত আলোচনা ও উন্মোচিত বইয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন কবি পিনাকী গুপ্ত, সাইফুদ্দিন সাইফুল, প্রচ্ছদ শিল্পী মলয় বিশ্বাস, আব্দুল আলীম, সাহিত্য পরিষদের যুগ্ম সম্পাদক শফিক শিমু, কবি হোসনে আরা রিমা, শান্তনু চক্রবর্তী, স্বপ্না মজুমদার, হোসেন আলী, এ্যাডভোকেট মাহমুদা খানম, কৃষ্ণপদ মল্লিক, তুহিনুর রহমান, মোস্তফা কামাল দাদু, শেখ অহিদুজ্জামান, লিখন আলম, আব্দুর রহমান, রকি মাহমুদ, রঘুনাথ রাহা, মামুনুর রশিদ লাল্টু প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here