যশোরে গাছে সাথে ধাক্কা লেগে পরিবহনের চালক নিহত, আহত ৮ জন

0
333

শামসুর রহমান নিরব খাজুরা (যশোর) প্রতিনিধি ঃ যশোর-মাগুরা সড়কে বন্দবিলা ইউনিয়নের গাইদঘাটে দিগন্ত পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত হয়েছে। আহত হয়েছে বাসের আট যাত্রী। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে বন্দবিলা ইউনিয়নের গাইদঘাটে যশোর-মাগুরা সড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথে চালক সোহাগ নিহত হন। নিহত চালক সোহাগ হোসেন গোপালগঞ্জের কোটালিপাড়ার বাবুল মিয়ার ছেলে।প্রত্যদর্শী ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী দিগন্ত পরিবহনের (ঢাকা মেট্রো ব -১৫৪০৪৯) একটি বাস বেপরোয়া গতিতে চলছিল। যশোর-মাগুরা সড়কের গাইদঘাটে এলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। গুরুতর আহত হন বাসের চালকসহ বেশ কয়েকজন যাত্রী। আহতরা হলেন যশোর সদর উপজেলার জোতরহিমপুর গ্রামের ফরহাদ হোসেন কাজল ও চৌগাছা উপজেলার রায়নগর গ্রামের নূরজাহান বেগম। খুলনার দিঘলিয়া উপজেলার লাখফোটিয়া গ্রামের জাহানারা বেগম, চন্দ্রনিমোহর গ্রামের রিপন, তেরখাদা উপজেলার মন্ডলগাতি গ্রামের মীর মোহাম্মাদ,বাসের কয়েকজন যাত্রী জানান, চালক ঘুমচোখে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যশোর জেনারেল হাসপাতালের সার্জারী ওয়ার্ডের চিকিৎসক আশরাফুল আলম মুঠোফোনে জানান, গুরুতর অবস্থায় সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here