শেখ হাসিনা সফ্টওয়্যার টেকনোলজি পার্ক যশোরে এলেন আইসিটি ডিভিশনের সিনিয়র সচিব মহোদয়

0
390

স্টার্ট আপ যশোরের আমন্ত্রণে গত পরশুদি শেখ হাসিনা সফ্টওয়্যার টেকনোলজি পার্ক যশোরে আসেন আইসিটি ডিভিশনের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম (পিএএ)। এ সময় তাঁর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, বিসিসি’র নির্বাহী পরিচালক পার্থপতিম দেব, আইডিয়া প্রজেক্ট এর পিডি সৈয়দ মুজিবুল হক, সিনিয়র সচিবের একান্ত সচিব মো: জিল্লুর রহমান, সিনিয়র কনসালটেন্ট রিচার্জ এন্ড ইনোভেশন আর এইচ এম আলাওল কবীর এবং জেলা প্রশাসন যশোরের উপ-পরিচালক, স্থানীয় সরকার মো: হুসাইন শওকত সহ আরো অনেকে। আইটি পার্ক এর কনফারেন্স রুমে আইসিটি ডিভিশন ও স্টার্টআপ যশোরের মধ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আইটি পার্ক এর বিদ্যুৎ বিলের সমস্যা সহ ইনভেস্টরদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন স্টার্টআপ যশোরের কো-চেয়ারম্যান শাহানুর শরীফ এবং যশোরে উদ্যোক্তা বিশ্ববিদ্যালয় গড়ে তোলার প্রস্তাব দেন। সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম সমস্যা সমাধানে দ্রুত পদপে নিবেন বলে জানিয়েছেন এবং উদ্যোক্তাদের সামগ্রীক সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দেন।
মতবিনিময় সভাতে প্রধান অতিথির বক্তব্যে এন এম জিয়াউল আলম আরো বলেন, আমাদের ফ্রিল্যন্সারদের দীর্ঘ দিনের দাবি পে-পাল এর সমস্যারটি নিরসনে মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ ও মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক মহোদয়ের নির্দেশে কাজ করে যাচ্ছি। সমস্যাটি দ্রুত সমাধান হবে বলে আশ্বস্ত করেন তিনি। পাশাপাশি শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান করা হবে। এ সময় স্টার্টআপ যশোরের সাধারণ সম্পাদক জহির ইকবাল, যুগ্ম-সম্পাদক রকিবুর রহমান, কোষাধ্য সাব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মনসুর হাওলাদার, ডিজিটাল ভ্যালির ম্যানেজিং ডিরেক্টর তবিবুর রহমান সহ খুলনা, ঝিনাইদহ, নড়াইল ও মাগুরা জেলার অন্যান্য উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। গত পরশুদিন সকালে যশোর বিমানবন্দরে পৌঁছালে তাঁদেরকে অভ্যার্থনা জানান স্টার্টআপ যশোরের নেত্রীবৃন্দ এবং তাদের সফর সঙ্গী হিসেবে খুলনা স্টার্টআপ এর একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অতিথিদের সাথে স্টার্টআপ যশোরের উদ্যোক্তাদের গ্রুপ ফটোশেনের মাধ্যমে মতবিনিময় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here