শোক কাটিয়ে উঠার আগেই কালীগঞ্জের সড়কে আবারও কান্নার রোল

0
345

স্টাফ রিপোর্টার,কালিগঞ্জ (ঝিনাইদহ) : লাশের মিছিলের শোক কাটিয়ে উঠতে না উঠতেই ঝিনাইদহ কালীগঞ্জের সড়কে আবার ঘটলো মর্মান্তিক দূর্ঘটনা। এ দফায় সাত সকালে হেলপারের চালানো ট্রাকে গুড়িয়ে দিলো চায়ের স্টল। গুরুত্বর আহত হলেন এ স্টলে বসে থাকা ৪ জন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ৭ টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের কালীগঞ্জ শহরের হক চিড়া মিলের সামনে। আহতরা হলেন মধুগঞ্জ বাজারের মুশফিকুর রহমান টুটুল (৪৮) উপজেলার দয়াপুর গ্রামের ফারুক হোসেন (৪৪) দোকান মালিক দামোদারপুর গ্রামের আব্দুর রাজ্জাক (৪২) তালেশ্বর গ্রামের সাবজাল হোসেন (৫২)। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মিরা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে আহতদের মধ্যে মুশফিকুর রহমান টুটুল ও সাবজাল হোসেনকে যশোর মেডিকেল কলেজ হাসাপাতালে রেফার্ড করা হয়েছে। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা ড. মামুনুর রশিদ ও প্রত্যদর্শীরা জানান, একটি খালি ট্রাক যার নাম্বার ঝিনাইদহ- ট- ১১-১৬০৮ মহাসড়ক ধরে মেইন বাসস্ট্যান্ডের দিকে আসছিল। সামনে চলমান একটি ইঞ্জিনচালিত নসিমন গাড়ীর পিছনে ধাক্কা দিয়ে ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের একটি চায়ের দোকনের ভিতর সজোরে অঘাত করে। এতে দোকানে বসে থাকা দোকান মালিকসহ ৪ জন গুরুতর আহত হয়। প্রত্যাদর্শীরা আরো জানান,ওই ট্রাকটির হেলপার ট্রাকটি চালিয়ে নিয়ে যাচ্ছিলো। গতি বেশী থাকায় এ দূর্ঘটনাটি ঘটেছে। এর আগেও হেলপার দিয়ে গাড়ী চালানো কারণে ওই স্থানসহ কালীগঞ্জের বিভিন্ন স্থানে এমন ঘটনা ঘটেই চলেছে। পঙ্গুত্ববরণ করেছেন অনেকেই কিন্তু কোন প্রতিকার নেই। উল্লেখ্য মাত্র দুই দিন আগে বেপরোয়া গতির কারনে ১২ জনের মৃত্যু হয়েছে। সে শোক কাটিয়ে উঠতে না উঠতেই আবার ঘটলো এমন দূর্ঘটনা। কালীগঞ্জ থানার ওসি মাহাফুজুর রহমান জানান, ট্রাকটি আটক করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here