কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকের চালক রনি গাজী (২৮) কে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ। শুক্রবার রাতে যশোরের বেনাপোল সীমান্ত থেকে তাকে আটক করা হয়। এছাড়াও কালীগঞ্জ ট্রাক টার্মিনাল থেকে ট্রাকটি জব্দ করা হয়। আটককৃত ট্রাক চালক রনি যশোরের শার্শা উপজেলার সনাতনকাটি গ্রামের মশিয়ার রহমান গাজীর ছেলে। বারবাজার হাইওয়ে থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বেনাপোল সামান্ত এলাকায় অভিযান চালায় তারা। এসময় ভারতে পালিয়ে যাওয়ার সময় রনি গাজীকে আটক করা হয়। গত ১০ ফেব্রæয়ারি কালীগঞ্জ থানায় হাইওয়ে পুলিশের ওসি শেখ মেজবাহ উদ্দিন বাদি হয়ে অজ্ঞাতদের আসামী করে মামলা দায়ের করেন। সেই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। উল্লেখ্য, গত বুধবার বিকেলে কালীগঞ্জ উপজেলার বারোবাজারে যশোর থেকে ছেড়ে আসা মাগুরাগামী জে কে পরিবহণের একটি বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জন ও পরে আরও ৩ জন মারা যায়। ঘটনার পর থেকে পলাতক ছিল ট্রাকের চালক।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...














