মোংলা প্রতিনিধি : মোংলায় এক দিন মজুরের ঘরে আগুন লেগে পুড়ে ছাই হয়েছে মালামালসহ সকল আসবাব পত্র। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চাদঁপাই ইউনিয়নের উত্তর কাইনমারী এলাকার জোসেফ হালদার ওরফে কানাইয়ের বাড়ীর ভাড়া ঘরে আগুন লাগে। আগুন লাগার পর মাত্র ১০ মিনিটের মধ্যে কাঠ-গোলপাতা ও টিনের ছাউনী ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আসতে না আসতেই দুই রুমের ভাড়া ঘরটি পুড়ে সম্পুর্ণ ভূস্মিভূত হয়ে যায়। তবে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তৎক্ষনিত তা নির্নয় করতে না পারলেও ঘর মালিক ও ভাড়াটিয়াদের কয়েক লাখ টাকার তি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম। ফায়ার সার্ভিস ও স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, জোসেফের নিজ রান্না ঘর থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে। রবিবার দুপুরে রান্না শেষে জোসেফের স্ত্রী চুলার উপরে কাঠ শুকাতে দেন। দুপুরের পর সবাই ঘুমিয়ে পড়লে বিকাল সাড়ে ৫টার দিকে সেই চুলা থেকে আগুন লেগে পাশের ভাড়া ঘরে ছড়িয়ে পড়ে। মুহুর্তে মধ্যে তা চতুর্দিকে ছড়িয়ে পরে। ঘরে লাগা আগুনের লেলিহায় কিছু বুঝে উঠার আগেই সম্পুর্ণ পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, ইউপি সদস্য আঃ রহমান শেখ, ইউএনও কমলেশ মজুমদার ও এসিল্যান্ড নয়ন কুমার রাজবংশী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাৎণিক তিগ্রস্তদের মাঝে কম্বল ও খাদ্য সামগ্রী সহায়তা দেয়া হয়েছে স্থানীয় প্রশাসনের প থেকে। অগ্নিকান্ডে তিগ্রস্তরা হলো বাড়ীর মালিক জোসেফ, ভাড়াটিয়া নাসির ও গোপাল। তারা পেশায় দিনমজুর।
সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা রেঞ্জ ডিআইজির সাথে সাংবাদিকদের মতবিনিময়
সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভালোভাবে অনুষ্ঠিত হবে এটাই আমাদের কামনা। আমাদের ফোর্স,আমি আমার এসপির সুন্দর ভাবে নির্বাচনে ডিউটি...
ভোটকেন্দ্র দখলের দিন শেষ’,নড়াইলে বললেন খুলনা রেঞ্জের ডিআইজি
মিশকাতুজ্জামান,নড়াইল:খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক (পিপিএম) বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ভোটকেন্দ্র দখল, জোরপূর্বক...
সুন্দরবনের বন বিভাগের কর্মকর্তা মোস্তাকিন বিল্লাহর মাসোহারা বাণিজ্য, বন বিভাগের অভিযানে ৩ ট্রলার সহ...
মাসুদ রানা, মোংলা : বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নদ-নদীতে এখন চলছে বিষ দিয়ে বা কারেন্ট জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ ও মাছের পোনা শিকারের মহাউৎসব।...
যশোর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার
যশোর অফিস : খুলনা ব্যাটালিয়ন(২১ বিজিবি) এর অধীনস্থ যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় অভিযানে একটি চায়না পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজিবি...
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কঠোর বার্তা খুলনা ডিআইজি রেজাউল হকের
স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ
নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে
দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপ-
মহাপরিদর্শক...















