গদখালী ইউনিয়ন আওয়ামীলীগকে ঢেলে সাজাতে চাই : তরুন সমাজ সেবক আলমগীর হোসেন

0
458

জসিম উদ্দিন : আসন্ন ২০২১ ইউপি নির্বাচনে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নকে একটি রোল মডেল ইউনিয়ন হিসাবে বাস্তবায়নের ল্েয এবং ইউনিয়ন আওয়ামীলীগকে ঢেলে সাজাতে দিন রাত পরিশ্রম করছেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজ সেবক আলমগীর হোসেন। নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে মনোনয়ন দৌড়ে সামনের দিকে ক্রমাগত এগিয়ে চলেছেন তিনি। ব্যাপক গণসংযোগ, মতবিনিময় সভা এবং শোডাউন করে ইতোমধ্যে আলোচনায় এসেছেন তিনি। আলমগীর হোসেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের গদখালী ইউনিয়ন শাখার যুগ্ম আহবায়ক এবং নবীবনগর মিতালী সংঘের সাধারণ সম্পাদক। গদখালী ইউনিয়নকে রোল মডেল করতে ১০ প্রতিশ্রুতি নিয়ে জনগণের কল্যানে কাজ করতে মাঠে নেমেছেন এই তরুণ সমাজ সেবক। তারই ধারাবাহিকতায় রবিবার বিকালে গদখালী ইউনিয়নের মানুষের দোয়া, ভালবাসা এবং সমর্থন কামনা করেন তিনি।
তরুন এই সমাজ সেবক গদখালী ইউনিয়নের মঠবাড়ি গ্রামে আম্পান ঝড়ে তিগ্রস্ত অসহায় সেকেন্দার আলীর পরিবারের মাঝে নগদ অর্থ তুলে দেন। এসময় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলমগীর হোসেন বলেন, “মানুষের প্রতি ভালোবাসা ও সন্মান প্রদর্শনের অপর নাম আত্মতৃপ্তি। উনাদের প্রতি আমাদেরও দায়বদ্বতা আছে। দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে নৌকা প্রতিক উপহার দিয়ে কাজ করার সূযোগ দেন তাহলে সরকার নির্দেশিত গদখালী ইউনিয়নের সকল সেবাসমূহ ডিজিটালাইজড করা সহ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গঠনে সকলকে নিয়ে কাজ করবো। পাশাপাশি গদখালী ইউনিয়ন যুবলীগকে নতুন করে ঢেলে সাজাতে চাই। এসময় তরুন সমাজ সেবক আলমগীর হোসেনের সাথে সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান সহ স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here