পাইকগাছা প্রতিনিধি ॥ পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে যাবজ্জীবনসহ ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করেছেন। শুক্রবার থেকে অভিযানে ওসির নেতৃত্বে এ ২ জনকে গ্রেফতার করা হয়। শুক্রবার রাতে উপজেলার বিরাশী গ্রাম থেকে জিআর-৫১৪/১৮ নং মামলা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মৃতঃ আজিজ মোড়লের ছেলে সাইফুল ইসলাম ও শনিবার এফ,সি,আর-আর-৫৪/ ৮ নং মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি উপজেলার শ্রীকন্ঠপুর গ্রামের ইসহাক সরদারের ছেলে ইসলাম সরদারকে থানার এএসআই শেখ পলাশ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দু’জনকে গ্রেফতার করেন। অপরদিকে, গাঁজা সহ থানা পুলিশ নারী ও দু’ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে। থানা পুলিশ জানিয়েছে শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই তনয় কুমার পাল ও এএসআই নাছিরউদ্দীন ও পুলিশ সদস্য ইয়ারুল নিলিমা সহ সঙ্গীয় ফোর্স উঃ সলুয়া গ্রামের আজাহারুল ইসলামের বাড়ীতে অভিযানের সময় বসত ঘর থেকে ৩ শত গ্রাম গাঁজা সহ নাছির পুরের মৃতঃ বাবর আলী বিশ্বাসের ছেলে শাহিনুর (৩০) ও আজাহারুলের স্ত্রী হাফিজা বেগম (৩৫) কে গ্রেফতার করেন। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে, যার- ১২। আটক দু’জনকে চিহ্নিত মাদক ব্যবসায়ীর কথা উল্লেখ করে ওসি মোঃ এজাজ শফী বলেন চলমান মাদক বিরোধী অভিযানে এদেরকে আটক করা হয়। পলাতক সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















