নোমান পারভেজ শৈলকূপা ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় প্রতিপদের ফাঁসাতে অপহরণ নাটক করে নিরীহ গ্রামবাসীর উপর মামলা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অপহরণটি সত্য নাকি সাজানো তার সুষ্ঠু তদন্ত দাবি করে সংবাদ সম্মেলন করেছে অসহায় ভুক্তভোগির পরিবারগুলো। রোববার দুপুরে ঝিনাইদহ প্রেসকাব মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন, নাসির উদ্দিন মিয়া পলাশ। তিনি অভিযোগ করে বলেন, শৈলকুপার কাঁচেরকোল এলাকার মনিরুজ্জামান মনির নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজি করে আসছে। বিপে সংবাদ প্রচারের ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা দাবি করে। মনির কাঁচেরকোল গ্রামের কয়েকজন নিরীহ গ্রামবাসিদের ফাঁসাতে গত ৩ ফেব্রুয়ারি ধাওড়া গ্রামের পাশে নাটকীয় ভাবে পড়ে থাকেন। তাকে অপহরণ করা হয়েছে বলে নাটক জানান। এ ঘটনাকে পুঁজি করে কাঁচেরকোল গ্রামের অসহায় দিনমজুর, কাঠমিস্ত্রী, মাইক্রো ড্রাইভার, জনপ্রতিনিধিসহ কয়েকজনের নামে অপহরণ মামলা করে। মামলার পর থেকে দিনমজুর পরিবারগুলো চরম মানবেতর জীবনযাপন করছেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মুলত ঘটনার আগের দিন রাতে মনির নিজে শৈলকুপার ধাওড়া গ্রামে যায়। ধাওড়া গ্রামে কর্মরত কিছু নির্মান শ্রমিক যাদের বাড়ী কাঁচেরকোল ইউনিয়নের বিভিন্ন গ্রামে তাদের কাছে রাত্রিযাপন করে। ভোরে ঘুম থেকে উঠে রাস্তার পাশে পড়ে থাকার ভান করে। পুলিশের সুষ্ঠু তদন্ত দাবি করে মিথ্যা মামলা তুলে নেওয়ার দাবী জানানো হয়। সংবাদ সম্মেলনের কাঁচেরকোল ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড. সালাহউদ্দিন জোয়ার্দ্দার মামুনসহ গ্রামের শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















