সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির প্রধান উপদেষ্টা ও সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় আরো বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, পিপি এ্যাড. আব্দুল লতিফ, জেলা জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) উপ-পরিচালক জাকির হোসেন, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ, দেবহাটা উপজেলা চেয়ারম্যান মো. মুজিবর রহমান প্রমুখ। সভায় সাতক্ষীরায় ২০১৩-২০১৪ সালে সংঘঠিত ১৫টি হত্যা মামলার বর্তমান অবস্থা, কোভিড ১৯ এর বর্তমান অবস্থা, বাইপাস সড়ককে দখল মুক্ত করণ, প্রাণ সায়ের খাল খনন, শহরের যানজট নিরসন, জেলার মডেল মসজিদ নির্মাণ, সাতক্ষীরা বাস টার্মিনাল অন্যত্র স্থানান্তর, বিদ্যুৎ বিভাগের অবহেলায় বিদ্যুৎপৃষ্ঠে মৃতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা, জেলার বীর মুক্তিযোদ্ধাসহ সকলকে করোনার ভ্যাকসিন প্রদান, যত্রতত্র মৎস্য ঘের বন্ধসহ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে পালনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মাল্টি মিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বদিউজ্জামান। এসময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...















