এমএ সাজেদ, কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইঞ্জিনভ্যানে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৮৩ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার সকালে উপজেলার কাজিরহাট সন্নিকটে চিতলা এলাকা থেকে ফেনসিডিল বহনকারী ইঞ্জিনচালিত ভ্যান ‘আলমসাধু’সহ তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো: যশোর জেলার বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা গ্রামের রফিকুল ওরফে ছোট খোকার ছেলে সাইদুর রহমান (২১), একই এলাকার আব্দুল হামিদের ছেলে মাহাবুর রহমান(২৪) ও উত্তর বারোপোতা গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে নূর মোহাম্মদ (৪০)। কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন এ উদ্ধার অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সূত্রে খবর পেয়ে থানার এসআই আবুল হাসান, এএসআই কামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ চিতলা ইটভাটার সম্মুখ রাস্তা থেকে ফেনসিডিলবাহী ইঞ্জিনচালিত ভ্যানসহ তিন জনকে আটক করে। আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী তল্লাশি চালিয়ে ইঞ্জিনভ্যানের বসার স্থানে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
ডুমুরিয়া-ফুলতলার মাটিতে দুর্বৃত্ত সন্ত্রাসী চাঁদাবাজদের ঠাঁই হবে না- আলি আসগার লবি
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনা-৫ এর বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলি আসগার লবি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে, আপনারা ধানের শীষে...
বাগআঁচড়ায় প্রবাসীর স্ত্রী সাথে আপত্তিকর অবস্থায় ধরা
স্টাফ রিপোর্ট।। যশোরের শার্শার বাগআঁচড়ায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়েছেন সাব্বির হোসেন নামের এক জামায়াত কর্মী। বিষয়টি এলাকাজুড়ে ব্যাপক...
তালায় মাদকাসক্ত যুবকের হাতে কলেজ শিক্ষক ও শিশুকন্যা হামলা ও ছিনতাইয়ের শিকার : ...
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরায় তালায় হিরন্ময় মন্ডলম (৪৫) নামের এক কলেজ শিক্ষক ও তার শিশুকণ্যা নাতাশা মন্ডল (৬) হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছে...
চৌগাছায় ধানের শীষের নির্বাচনী জনসভায় নার্গিস বেগম – লক্ষ্য কোটি তরুন জনগোষ্ঠির জন্য নিরাপদ...
চৌগাছা (যশোর) প্রতিনিধি : আগামী ১২ তারিখের নির্বাচনে ভোট
শেষ হওয়ার পর আমরা অতন্ত্র প্রহরীর মত কেন্দ্র পাহারা দিবো, যাতে করে
প্রতিপক্ষরা ভোট চুরি করতে না...
শহরের পৌর উদ্যোনে অনিন্দ্য ইসলাম অমিত – যশোরের তরুণ ভোটারদের সাথে মতবিনিময়
স্টাফ রিপোর্টার : যশোরে তরুণ যুবকদের নতুন করে স্বপ্ন দেখালেন যশোর- ৩ (সদর ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। চাকরির...














