আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনিতে ইরাবতি ইটভাটায় পাউবো’র বেড়ীবাঁধে অবৈধ পাকাঘর অবশেষে অপসারণ করা হয়েছে। উপজেলার বুধহাটায় সম্প্রতি ইরাবতি ব্রিক্স পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র বেড়ীবাঁধের স্লোব অবৈধ দখল নিয়ে পাকা ঘর নির্মান করে। বিষয়টি নিয়ে দৈনিক পত্রদূতসহ বিভিন্ন পত্রিকায় ফালাও করে খবর প্রকাশিত হলে প্রশাসনের কর্তা ব্যক্তিরা নড়ে বসেন। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা এ খবরে পরদিন ভ্রম্যমান আদালত পরিচালনা করে পাউবো’র বাঁধের অবৈধ ভাবে মাটি কেটে পাকাঘর নির্মান ও ইটভাটায় ভরাট কাজ করায় মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করেন। সাথে সাথে অবৈধ স্থাপনা অপসারনে ভাটা মালিককে নির্দেশনা ও পাউবো কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে বলেন। পাউবো’র পক্ষ হতে কয়েকবার ভাটা কর্তৃপক্ষকে ঘরের কার্যক্রম বন্ধসহ অপসারনের জন্য নোটিশ করা হয়। কিন্তু, নোটিশকে তুয়াক্কা না করে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভাটা কর্তৃপক্ষ তালবাহনা করে ও প্রভাব খাটিয়ে সময় ক্ষেপন করে ঘরই নির্মান করে। এক পর্যায়ে বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে পাউবো’র উপ-বিভাগীয় প্রকৌশলী বকুল চন্দ্র পাল, এসও ছাবিউর রহমান, রাজস্ব কর্মকর্তা সাজ্জাদ হোসেনসহ পাউবো’র কর্মচারী ও ফোর্স নিয়ে অবৈধ স্থাপনা অপসারনে ভাটায় উপস্থিত হলেই এসকে বিটার মেসিনে ভাটা কর্তৃপক্ষ নিজেরা স্বেচ্ছায় ঘর অপসারণ করে নেয়।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...














