প্রভাষক শাহাদাৎ হোসেন টিটল, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনিতে কপোতাক্ষ নদে ইঞ্জিন চালিত ট্রলার ডুবে নিখোঁজ ৩ শ্রমিকের মৃতদেহ ৩৬ ঘন্টা পরও উদ্ধার করা সম্ভব হয়নি। সাতক্ষীরা জেলা প্রশাসক ও আশাশুনি উপজেলা চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত টিম গঠন করেছেন। উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহনিয়া আম্পানের আঘাতে কপোতাক্ষ নদের পাউবো’র ভাঙ্গনকৃত বেড়ীবাঁধ সংকার কাজ চলাকালে গত মঙ্গলবার ভোর ৬ টার সময় কোজারের কাজে নিয়োজিত ১২ জন শ্রমিক ট্রলারে নদী পার হচ্ছিল। এ সময় প্রবল স্রোতের তোড়ে ট্রলার ডুবে গেলে ৯ জন উদ্ধার হয়, কিন্তু বাকী ৩ জন শ্রমিক নিখোঁজ রয়ে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ডুবুরীদল তাদের উদ্ধারে চেষ্টা করলেও সম্ভব হয়নি। গতকাল বুধবার সকাল থেকে নীলডুমুর বিওপি ক্যাপ থেকে কোস্টগার্ড উদ্ধার কাজে যোগ দিয়েও এ রিপোর্ট লেখা পর্যন্ত খোজ মেলেনি। সকালে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ঘটনাস্থর পরিদর্শন করেন এবং নিখোঁজ শ্রমিকদের পরিবার প্রতি ১০ হাজার করে টাকা, ৫০ কেজি চাউল ও কম্বল বিতরণ করেন এবং আরো সহায়তা প্রদানের আশ্বাস দেন। এছাড়া কাজের ঠিকাদারী প্রতিষ্ঠানকে নিখোজ পরিবারের সহায়তা প্রদানের নির্দেশ দেন। ঘটনা তদন্তের জন্য অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এসময় ইউএনও মীর আলিফ রেজা, ভাঙ্গন এলাকার ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল ও শেখ জাকির হোসেন উপস্থিত ছিলেন।
যশোর ৬টি আসনের মধ্যে বিএনপির একটি
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা-৮৫) আসনে চমক দেখিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আজিজুর রহমান। ১০২টি...
মাগুরায় সুষ্টু ও শান্তিপূন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার মাগুরা-১ ও মাগুরা-২ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে...
নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ
জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় গণভোটের ভোটগ্রহণ শুরু। একই কেন্দ্রে এক সঙ্গে এসে ভোট দিলেন দুই প্রার্থী...
যশোর-৩ আসনে অমিত ও কাদেরের ভোট প্রদান
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর-৩ আসনের দুই হেভিওয়েট প্রার্থী আজ সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। সকালে বিএড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপির...
যশোরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু: ভোটারদের উচ্ছ্বাস
স্টাফ রিপোর্টার, যশোর : যশোরের ৬টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর ভোট দিতে পেরে...














