সাইফুল ইসলাম,মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ ঝিনাইদহের মহেশপুরে বিকাশ প্রতারকের খপ্পড়ে পড়ে রহিমা খাতুন নামে এক অসহায় দরিদ্র নারীর ২৫ হাজার টাকা খোয়া গেছে। সে বাকোষপোতা গ্রামের নাছিম রেজার স্ত্রী। রহিমা খাতুন জানায়, গত ১২ই ফেব্রুয়ারী সকাল ৯ টার সময় ০১৮২৫-২৪২৬০৬ নাম্বার থেকে রহিমার মোবাইল নম্বারে ফোন করে কলদাতা বলে আমি বিকাশ হাউজ থেকে বলছি, বিকাশ অ্যাপস নবায়নের জন্য আপনার গোপন পিন প্রয়োজন। পিন নাম্বার না বললে বিকাশ নাম্বার বন্ধ হয়ে যাবে। তিনি সরল বিশ্বাসে পিন নম্বরটি দিয়ে দেন। পরে ০১৮৭৫-১২০৯৮২ নম্বর মোবাইলে তার বিকাশে থাকা ২৫ হাজার টাকা ক্যাশ ইন করিয়া লয়। পরে ওই নম্বরে ফোন করলে বন্ধ পান। প্রতারণ চক্র বিকাশের পিন নম্বর কৌশলে জেনে দ্রুত বিকাশ থেকে টাকা উত্তোলন করে মোবাইল বন্ধ করে দিয়েছে। এই ঘটনায় তিনি মহেশপুর থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। যার নং-৬৮৮ তারিখ-১৪/২/২১ইং। মহেশপুর থানার এএসআই রাসেদ জানায়, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
যশোর প্রতিনিধি : এককালে যে পথ ধরে চলত ঘোড়সওয়ারি সৈন্যদল, বণিকদের কাফেলা আর ইতিহাসের কিংবদন্তিরা। ১৫৪০ সালে সম্রাট শের শাহ সূরির হাতে গড়া ...
পাটকেলঘাটায় অস্ত্র দিয়ে জখম করে দুই লক্ষ টাকা, মটরসাইকেল ও মোবাইল ছিনতাই
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা শাঁকদহ ব্রিজ নামক স্থানে গত ১৪
ফেব্রুয়ারী শনিবার রাত ৮টার দিকে ৪/৫ জনের ছিনতাইকারী দল এক
মটরসাইকেল...
কালিয়া উপজেলায় আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ ঢালাই সম্পূর্ণ
নড়াইল থেকে মামুন মোল্যা : দীর্ঘ প্রতিক্ষার পর ১৫ ফেব্রুয়ারি (রবিবার) নড়াইল জেলার কালিয়া উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ...
যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জামায়াতে ইসলামীর বিজয়ী ১৭ এমপিকে সংবর্ধনা
শহিদ জয়, যশোর : যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৫ ফেব্রুয়ারি) যশোর...
অভয়নগরে যানজটে জনভোগান্তি, ওয়েব্রিজ কর্তৃপক্ষকে জরিমানা
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগর উপজেলায় মহাসড়কে যানজটের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টির অপরাধে মেসার্স শেখ ওয়েব্রিজ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা...














