মোঃ সাইফুল ইসলাম, শালিখা থেকে ঃ শালিখায় ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ভিজিডি উপকারীভোগীদের মাঝে ২০২১-২০২২ অর্থ বছরের ভিজিডির চাউল বিতরণ করা হয়৷২২০ জন নতুন ভিজিডি উপকারীভোগীদের মাঝে এই চাউল বিতরণ করা হয়৷ উক্ত ভিজিডি বিতরণের উদ্বোধনী কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোঃ বাতেন। ১নং ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিআরডিবির সভাপতি শ্রী বিমলেন্দু শিকদার’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াসুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোঃ নবিরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াসুর রহমান, ধনেশ্বরগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শংকর কুমার বিশ্বাস,সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি, শালিখা প্রেসকাবের সভাপতি দীপক চক্রবর্তী,সহসভাপতি দেবব্রত কুমার দে,সহ সভাপতি শহিদুজ্জামান চাঁদ, সাধারণ সম্পাদক মোঃ তুহিন ইসলাম প্রমুখ৷ প্রধান অতিথি গোলাম মোঃ বাতেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় হতদরিদ্র উপকারভোগীদের মাঝে এই ভিজিডির চাল দেওয়ার প্রক্রিয়া অব্যাহত রেখেছেন৷ এছাড়াও তিনি বিধবা, বয়স্ক,প্রতিবন্ধী ভাতাসহ আরও উপকারবোগীদের পাশে দাঁড়িয়েছেন।
যশোর ৬টি আসনের মধ্যে বিএনপির একটি
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা-৮৫) আসনে চমক দেখিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আজিজুর রহমান। ১০২টি...
মাগুরায় সুষ্টু ও শান্তিপূন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার মাগুরা-১ ও মাগুরা-২ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে...
নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ
জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় গণভোটের ভোটগ্রহণ শুরু। একই কেন্দ্রে এক সঙ্গে এসে ভোট দিলেন দুই প্রার্থী...
যশোর-৩ আসনে অমিত ও কাদেরের ভোট প্রদান
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর-৩ আসনের দুই হেভিওয়েট প্রার্থী আজ সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। সকালে বিএড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপির...
যশোরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু: ভোটারদের উচ্ছ্বাস
স্টাফ রিপোর্টার, যশোর : যশোরের ৬টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর ভোট দিতে পেরে...














