গতকাল বুধবার স্বপ্নদেখো সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে ও স্টার্টআপ যশোর এবং গ্রেইল ফ্যাশন ডট কম এর সহযোগিতায় ‘ঐড়ি ঃড় উবাবষড়ঢ় ুড়ঁৎ ঘবি ঙৎমধহরুধঃরড়হ ্ ইঁংরহবংং’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। প্রায় ৩০ জন সংগঠক ও উদ্যোক্তাদের উপস্থিতিতে স্বপ্নদেখো সমাজ কল্যাণ সংস্থার নিজ কার্যালয়ে সকাল ১০ টায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন, স্বপ্নদেখো সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আফরোজা খাতুন। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি জহির ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো. আফজাল হোসেন দোদুল। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘দেশের আর্থ-সামাজিক উন্নয়নে উদ্যোক্তারা বড় ভূমিকা পালন করে চলেছে। নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে শুধুমাত্র চাকরির পেছনে পড়ে থাকলেই চলবে না নিজেকে নিজের কর্মসংস্থান তৈরি করতেও উদ্যোগী হতে হবে। একমাত্র আত্মকর্মসংস্থানের মাধ্যমেই নিজের পছন্দের জীবন গড়ে তোলা সম্ভব। তবে এক্ষেত্রে কঠোর পরিশ্রম ও অধ্যবসায় প্রয়োজন।’ এসময়ে তিনি স্বপ্নদেখো সমাজ কল্যাণ সংস্থা সম্পর্কে আরো বলেন, ‘স্বপ্নদেখো সমাজ কল্যাণ সংস্থা দীর্ঘদিন থেকে যুবদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন কর্মশালা ও প্রশিক্ষণের আয়োজন করছে। এজন্য স্বপ্নদেখো সমাজ কল্যাণ সংস্থাকে ধন্যবাদ। এসমস্ত যুবরা ভবিষ্যতে উদ্যোক্তা হয়ে নিজেদেরকে স্বনির্ভর করে তুলবে এই আমাদের প্রত্যাশা।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক গ্রামের কাগজের নির্বাহী পরিচালক আসাদ আসাদুজ্জামান, রোকেয়া পল্লী এর নির্বাহী পরিচালক শাহরীয়ার সিদ্দিকী পল্লবী, ইসলামী ব্যাংক বারীনগর এর ইনচার্য বুরহান উদ্দিন, স্টার্টআপ যশোরের কো-চেয়ারম্যান শাহানুর শরীফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বপ্নদেখো সমাজ কল্যাণ সংস্থার সদস্য সুমনা ইসলাম জেসিকা।
সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা রেঞ্জ ডিআইজির সাথে সাংবাদিকদের মতবিনিময়
সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভালোভাবে অনুষ্ঠিত হবে এটাই আমাদের কামনা। আমাদের ফোর্স,আমি আমার এসপির সুন্দর ভাবে নির্বাচনে ডিউটি...
ভোটকেন্দ্র দখলের দিন শেষ’,নড়াইলে বললেন খুলনা রেঞ্জের ডিআইজি
মিশকাতুজ্জামান,নড়াইল:খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক (পিপিএম) বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ভোটকেন্দ্র দখল, জোরপূর্বক...
সুন্দরবনের বন বিভাগের কর্মকর্তা মোস্তাকিন বিল্লাহর মাসোহারা বাণিজ্য, বন বিভাগের অভিযানে ৩ ট্রলার সহ...
মাসুদ রানা, মোংলা : বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নদ-নদীতে এখন চলছে বিষ দিয়ে বা কারেন্ট জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ ও মাছের পোনা শিকারের মহাউৎসব।...
যশোর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার
যশোর অফিস : খুলনা ব্যাটালিয়ন(২১ বিজিবি) এর অধীনস্থ যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় অভিযানে একটি চায়না পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজিবি...
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কঠোর বার্তা খুলনা ডিআইজি রেজাউল হকের
স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ
নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে
দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপ-
মহাপরিদর্শক...














