নড়াইল প্রতিনিধি : নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামী ফোরকান উদ্দিনকে ফাঁসির আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ মুন্সী মশিউর রহমান। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলো। বৃহস্পতিবার সকাল ১০ টায় নড়াইল জেলা ও দায়রা জজ আদালতে এ রায় ঘোষণা করা হয়। মর্জিনা বেগমের সাথে পিরোজপুরের তেজদাকাটি গ্রামের ফোরকান উদ্দিনের বিয়ে হয়। মর্জিনার আগের ঘরের ৫ বছর বয়সী মোস্তফিজুর নামে একটি ছেলে ছিল। সে তাদের সাথে থাকতো। ফোরকান ও মর্জিনা লোহাগড়া উপজেলার গোপীনাথপুর গ্রামের খলিল শেখের বাড়িতে ভাড়া থাকতো। ২০১৫ সালের ১১ অক্টোবর আসামি ও মর্জিনা রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে বাড়ির মালিক খলিল শেখ তার ভাড়া ঘরে মর্জিনার রক্তাক্ত দেহ দেখে পুলিশকে খবর দেন । পুলিশ এসে লাশ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। ভিকটিমের ছেলে মোস্তফিজুর জানায় ফোরকান তার মাকে বটি ও ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছে।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
যশোর প্রতিনিধি : এককালে যে পথ ধরে চলত ঘোড়সওয়ারি সৈন্যদল, বণিকদের কাফেলা আর ইতিহাসের কিংবদন্তিরা। ১৫৪০ সালে সম্রাট শের শাহ সূরির হাতে গড়া ...
পাটকেলঘাটায় অস্ত্র দিয়ে জখম করে দুই লক্ষ টাকা, মটরসাইকেল ও মোবাইল ছিনতাই
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা শাঁকদহ ব্রিজ নামক স্থানে গত ১৪
ফেব্রুয়ারী শনিবার রাত ৮টার দিকে ৪/৫ জনের ছিনতাইকারী দল এক
মটরসাইকেল...
কালিয়া উপজেলায় আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ ঢালাই সম্পূর্ণ
নড়াইল থেকে মামুন মোল্যা : দীর্ঘ প্রতিক্ষার পর ১৫ ফেব্রুয়ারি (রবিবার) নড়াইল জেলার কালিয়া উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ...
যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জামায়াতে ইসলামীর বিজয়ী ১৭ এমপিকে সংবর্ধনা
শহিদ জয়, যশোর : যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৫ ফেব্রুয়ারি) যশোর...
অভয়নগরে যানজটে জনভোগান্তি, ওয়েব্রিজ কর্তৃপক্ষকে জরিমানা
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগর উপজেলায় মহাসড়কে যানজটের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টির অপরাধে মেসার্স শেখ ওয়েব্রিজ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা...















