বাঘারপাড়া প্রতিনিধি : গতকাল যশোরের বাঘারপাড়া উপজেলায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (ইউসিসিএ লি:)-এর ৩৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় সমিতির নিজস্ব প্রশিক্ষণ কক্ষে ইউসিসিএ লি: এর সভাপতি মুন্সি বাহারউদ্দিন এর সাভাপতিত্বে এ এজিএম (এ্যানুয়াল জেনারেল মিটিং) সভায় বার্ষিক আয় ব্যায় হিসাব পর্যালোচনা ও সমিতির কাজের গতি বৃদ্ধির জন্য করণীয় সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপজেলার ১শত ৩টি সমবায় সমিতির ম্যানেজার ও সভাপতিদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে মঞ্চে ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ও সমিতির সদস্য সচিব হাসান ইমাম, ব্যাবস্থাপনা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মণ্ডল, উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা আলী আকবর এবং ইউসিসিএ লি: এর সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন রায় প্রমুখ। সভায় ব্যাবস্থাপনা কমিটির কার্যক্রমের উপর বাৎসরিক রিপোর্ট নিয়ে অলোচনা হয়। এ ছাড়াও ২০২০-২১ অর্থ বছরের জন্য প্রাক্কলিত বাজেট পর্যালোচনা ও অনুমোদন, সমিতির নিরীক্ষা প্রতিবেদন ও তদন্ত রিপোর্ট নিবন্ধক বরাবর প্রেরণ, ঋণ গ্রহণের সর্বোচ্চ সীমা নির্ধারণ, ইউসিসিএ লি: এর নিজস্ব তহবিল থেকে ঋণ বিতরণ, পরিদর্শকদের পিআরএল ছুটির বিষয়, গ্রাচ্যুয়িটি প্রদান ও বিবিধ ব্যাংক হিসাব খোলা, সভাপতির সম্মানি ভাতা প্রদান ও সঞ্চয়ের উপর সুদ প্রদান সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...















