স্টাফ রিপোর্টার : দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে অপর একটি ট্রাক ধাক্কা দিলে পীযূষচন্দ্র (২৮) নামে একজন হেলপার নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয় ট্রাক চালক রাজিব হেসেন (২৫)। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে যশোর শহরতলির রাজারহাট ফুয়েল পাম্পের সামনে দুর্ঘটনাটি ঘটে। আহত রাজিব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। যশোর দমকল বাহিনীর ফায়ার ফাইটার শিমুল হোসেন বলেন, ‘ভোরে খবর পাই, রাজারহাটে সড়ক দুর্ঘটনা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই, দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে খুলনাগামী আরেকটি ট্রাক ধাক্কা দিয়েছে। ট্রাকের চালক ও হেলপার আহত অবস্থায় মাটিতে পড়ে কাতরাচ্ছে। আমরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস বলেন, সড়ক দুর্ঘটনায় আহত পীযূষ চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে আটটার দিকে মারা যায়। আহত রাজিবের অবস্থাও আশঙ্কাজনক। যশোর কোতয়ালী থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়েছি। বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে।’ নিহত পীযূষ বগুড়া সদরের বাগদি আদমদীঘি এলাকার উত্তমচন্দ্রের ছেলে। আহত রাজিব নওগাঁ সদরের রাজনগর গ্রামের মো. বাবুর ছেলে।
সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা রেঞ্জ ডিআইজির সাথে সাংবাদিকদের মতবিনিময়
সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভালোভাবে অনুষ্ঠিত হবে এটাই আমাদের কামনা। আমাদের ফোর্স,আমি আমার এসপির সুন্দর ভাবে নির্বাচনে ডিউটি...
ভোটকেন্দ্র দখলের দিন শেষ’,নড়াইলে বললেন খুলনা রেঞ্জের ডিআইজি
মিশকাতুজ্জামান,নড়াইল:খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক (পিপিএম) বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ভোটকেন্দ্র দখল, জোরপূর্বক...
সুন্দরবনের বন বিভাগের কর্মকর্তা মোস্তাকিন বিল্লাহর মাসোহারা বাণিজ্য, বন বিভাগের অভিযানে ৩ ট্রলার সহ...
মাসুদ রানা, মোংলা : বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নদ-নদীতে এখন চলছে বিষ দিয়ে বা কারেন্ট জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ ও মাছের পোনা শিকারের মহাউৎসব।...
যশোর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার
যশোর অফিস : খুলনা ব্যাটালিয়ন(২১ বিজিবি) এর অধীনস্থ যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় অভিযানে একটি চায়না পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজিবি...
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কঠোর বার্তা খুলনা ডিআইজি রেজাউল হকের
স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ
নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে
দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপ-
মহাপরিদর্শক...














