চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবু মন্ডল (৩২) নামে এক দিন মজুরের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সিংহঝুলী ইউনিয়নের ঝাউতলা পূর্বপাড়ার আব্দুস শুকুর মন্ডলের ছেলে। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে সিংহঝুলী ইউনিয়নের মাঝালি গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাবু মন্ডল দিন মজুর ভিত্তিতে অন্যদের সাথে গাছ (কাঠ) কাটার কাজ করত। প্রতিদিনের ন্যায় শুক্রবার তিনি পার্শ্ববর্তী মাঝালী গ্রামের কামাল হোসেন নামে এক ব্যক্তির গাছ কাটতে যান। সেখানে গাছে উঠে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চৌগাছা ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার নিশাত তারান্নুম তনু বলেন হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। চৌগাছা থানার ওসি (তদন্ত) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ডুমুরিয়া-ফুলতলার মাটিতে দুর্বৃত্ত সন্ত্রাসী চাঁদাবাজদের ঠাঁই হবে না- আলি আসগার লবি
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনা-৫ এর বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলি আসগার লবি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে, আপনারা ধানের শীষে...
বাগআঁচড়ায় প্রবাসীর স্ত্রী সাথে আপত্তিকর অবস্থায় ধরা
স্টাফ রিপোর্ট।। যশোরের শার্শার বাগআঁচড়ায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়েছেন সাব্বির হোসেন নামের এক জামায়াত কর্মী। বিষয়টি এলাকাজুড়ে ব্যাপক...
তালায় মাদকাসক্ত যুবকের হাতে কলেজ শিক্ষক ও শিশুকন্যা হামলা ও ছিনতাইয়ের শিকার : ...
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরায় তালায় হিরন্ময় মন্ডলম (৪৫) নামের এক কলেজ শিক্ষক ও তার শিশুকণ্যা নাতাশা মন্ডল (৬) হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছে...
চৌগাছায় ধানের শীষের নির্বাচনী জনসভায় নার্গিস বেগম – লক্ষ্য কোটি তরুন জনগোষ্ঠির জন্য নিরাপদ...
চৌগাছা (যশোর) প্রতিনিধি : আগামী ১২ তারিখের নির্বাচনে ভোট
শেষ হওয়ার পর আমরা অতন্ত্র প্রহরীর মত কেন্দ্র পাহারা দিবো, যাতে করে
প্রতিপক্ষরা ভোট চুরি করতে না...
শহরের পৌর উদ্যোনে অনিন্দ্য ইসলাম অমিত – যশোরের তরুণ ভোটারদের সাথে মতবিনিময়
স্টাফ রিপোর্টার : যশোরে তরুণ যুবকদের নতুন করে স্বপ্ন দেখালেন যশোর- ৩ (সদর ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। চাকরির...














