সাব্বির হিমু,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরা দিন মজুর আকামত হত্যাকারী ইশারত শেখ ওরফে ইশা (২৬) কে গ্রেফতার করেছে মাগুরা সদর থানা পুলিশ। আসামি ব্যক্তি আক্রোস থেকে হত্যা করেছে মর্মে প্রাথমিক জিঙ্গাসাবাদে স্বীকার করেছে। মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেখ আল মেহেদী জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মাগুরা শহরের বরুনাতৈল এলাকায় আকামত মোল্ল্যা (৫৫) নামে এক ব্যাক্তিকে ছুরিকাঘাতে ইশা শেখ নামে এক সন্ত্রাসী হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে নাসিরুল হোসেন বাদী হয়ে রাতেই সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সদর থানা পুলিশের বিশেষ তৎপরতায় শুক্রবার সকালে বরুনাতৈল গ্রাম থেকে হত্যা মামলার প্রধান আসামী ইশারত শেখ ওরফে ইশাকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। হত্যাকারী ইশারতের নামে অস্ত্র ও ডাকাতি মামলাসহ মাগুরা সদর থানায় তিনটি মামলা রয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন জানান, আটক ইশা শেখ প্রাথমিক জিঙ্গাসাবাদে হত্যার কারন হিসাবে কয়েকটি কথা উল্লেখ করেছে, নিহত আকামতের সাথে পূর্বে পাট জাগ নিয়ে দন্দ এবং বৃহস্পতিবার হত্যার পূর্বে মুরবিদের সামনে বিড়ি খাওয়া, থুথু ফেলা ও ইয়ারকি মারতে তাকে নিষেধ করায় সে প্তি হয়ে আকামত কে ছুরিকাঘাত করেছে।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...














