কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : কালীগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে আহতদের মধ্যে আরো একজন মারা গেছেন। এ নিয়ে দুর্ঘটনাটিতে নিহতের সংখ্যা ২-এ উন্নীত হলো। শুক্রবার বিকেল চারটার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতবিলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নিহতদের মধ্যে শিমুল বিশ্বাস (৩৮) কোটচাঁদপুর শহরের দুধসর এলাকার হরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে। নিহত অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে দুইজন আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মামুনুর রশিদ জানান, দুর্ঘটনাস্থলে শিমুল মারা যান। আহত চার মোটরসাইকেল আরোহীকে প্রথমে কালীগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। এরমধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। সেখানে পৌঁছানোর পর একজন মারা যান।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...














