চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মর্মান্তিক মটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন মারাত্মক আহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার হাকিমপুর-বারবাজার সড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে এলে আহত দুইজনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। নিহতের স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার দুপুর আড়াইটার দিকে হাকিমপুর বারবাজার সড়কের বজলু মন্ডলের পাকা বাড়ির দেয়ালের সাথে একটি বেপরোয়া মটরসাইকেল ধাক্কা দেয়। এতে মটরসাইকেলের তিন আরোহী মারাত্মক আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আহত জহুরুল ইসলাম (২৭) কে মৃত ঘোষনা করেন। সে হাকিমপুর ইউনিয়নের বেড় তাহেরপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। আহতরা হলেন নারায়নপুর ইউনিয়নের ইলেশমারি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে রোকনুজ্জামান রোকন (২২) ও একই গ্রামের আশাদুল ইসলামের ছেলে সজিব হোসেন (১৮)। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে যশোরে রেফার করা হয়েছে। আহত রোকনুজ্জামানের বড় ভাই সম্রাট জানান, তার ভাইসহ হতাহত সকলেই পেশায় রাজমিস্ত্রির কাজ করেন। সকালে হাকিমপুর গ্রামে তারা কাজে আসেন। দুপুরে বাড়িতে খেতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সংশ্লিষ্ঠ ইউপি সদস্য আক্তারুজ্জামান মিলন বলেন, ছেলে তিনটি একটি বাজাজ ১০০ সিসি মটরসাইকেলে চড়ে বেপরোয়া গতীতে হাকিমপুর বাজারের দিকে আসছিল। হঠাৎ নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে একটি বাড়ির দেয়ালে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। চিকিৎসক ডাঃ উত্তম কুমার বলেন, হাসপাতালের আসার আগেই জহুরুল ইসলামের মৃত্যু হয়। আহত দুইজনের মাথা, বুক ও পায়ে বড় ধরনের আঘাত লাগায় তাদেরকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
যশোর ৬টি আসনের মধ্যে বিএনপির একটি
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা-৮৫) আসনে চমক দেখিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আজিজুর রহমান। ১০২টি...
মাগুরায় সুষ্টু ও শান্তিপূন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার মাগুরা-১ ও মাগুরা-২ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে...
নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ
জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় গণভোটের ভোটগ্রহণ শুরু। একই কেন্দ্রে এক সঙ্গে এসে ভোট দিলেন দুই প্রার্থী...
যশোর-৩ আসনে অমিত ও কাদেরের ভোট প্রদান
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর-৩ আসনের দুই হেভিওয়েট প্রার্থী আজ সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। সকালে বিএড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপির...
যশোরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু: ভোটারদের উচ্ছ্বাস
স্টাফ রিপোর্টার, যশোর : যশোরের ৬টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর ভোট দিতে পেরে...















