নড়াইল প্রতিনিধি : নড়াইলের নব নির্বাচিত প্রথম নারী মেয়র আঞ্জুমান আরা শপথ গ্রহণ করেছেন। শনিবার দুপুর ১২টায় মেয়রের শপথ পাঠ করান খুলনা বিভাগ বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এনডিসি, এডিশনাল কমিশনার সৈয়দ রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় মেয়র এর সাথে উপস্থিত ছিলেন নড়াইল পৌরসভায় নির্বাচিত সকল কাউন্সিলরবৃন্দ , পৌরসভার কর্মকর্তা কর্মচারী বৃন্দরা,জেলা আওয়ামী লীগ, জেলা আওয়ামী মৎস্যলীগ,জেলা মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবনির্বাচিত মেয়র আঞ্জুমান আরা বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমার প্রতি আস্থা রেখে নড়াইল পৌরসভার জনগণের সেবা করার সুযোগ দিয়েছেন।আমি চেষ্টা করব তার বিশ্বাসের মর্যাদা দেয়ার জন্য ।নড়াইল পৌরসভার জনগণের সেবা করার জন্য আমার চেষ্টা অব্যাহত থাকবে। উজ্জ্বল রায়’ নড়াইল জেলা প্রতিনিধি।
যশোর ৬টি আসনের মধ্যে বিএনপির একটি
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা-৮৫) আসনে চমক দেখিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আজিজুর রহমান। ১০২টি...
মাগুরায় সুষ্টু ও শান্তিপূন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার মাগুরা-১ ও মাগুরা-২ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে...
নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ
জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় গণভোটের ভোটগ্রহণ শুরু। একই কেন্দ্রে এক সঙ্গে এসে ভোট দিলেন দুই প্রার্থী...
যশোর-৩ আসনে অমিত ও কাদেরের ভোট প্রদান
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর-৩ আসনের দুই হেভিওয়েট প্রার্থী আজ সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। সকালে বিএড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপির...
যশোরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু: ভোটারদের উচ্ছ্বাস
স্টাফ রিপোর্টার, যশোর : যশোরের ৬টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর ভোট দিতে পেরে...















