কয়রা প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত হাদিউজ্জামান রাসেলের কবর জিয়ারত করেছেন খুলনা ০৬ (কয়রা -পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) আছর বাদ কয়রা উপজেলার বাগালী ইউনিয়ের বায়লা হারানিয়া গ্রামের রাসেলের নিজ বাড়ির কবর স্থানে ছাত্রলীগ নেতার কবর জিয়ারত করেন এমপি আক্তারুজ্জামান বাবু। এ সময় মরহুমের আত্মার মাগফিতার কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।পরে সাংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু প্রয়াত ছাত্রলীগ নেতা রাসেলের পরিবারের লোকজনের সাথে সৌজন্য সাাত করেন এবং আগামী ২ মার্চ প্রয়াত রাসেলের ১ম মৃত্যু বার্ষিকী উপলে বিভিন্ন দিক নির্দেশনা ও পরামর্শ করেন। এছাড়া এমপি ঐ পরিবারটিকে সকল প্রকার সাহায্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন। কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু। কয়রা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, আওয়ামীলীগনেতা আব্দুস সামাদ গাজী, নির্মল কুমার, জিয়াউর রহমান জুয়েল, যুবলীগ নেতা এ্যাডঃ আরাফাত হোসেন,জেলা ছাত্রলীগ নেতা শেখ শাকিল,কয়রা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক ডি এম ইখতিয়ার উদ্দিন হিরো, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তরিকুল ইসলাম, সাধারন সম্পাদক আমিনুল হক বাদলসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য,গত ২০২০ সালের রোববার (১ মার্চ) বিকেলে উপজেলার বাগালী ইউনিয়ের বায়লাহারানিয়া এলাকায় বাতিকাটা খালের উপর নির্মাণাধীন ব্রিজের কাজকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার শিকার হন কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেল।এসময় রাসেলসহ ৮ জন আহত হন। রাসেলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ওই রাতেই খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে ২ মার্চ তার মৃত্যু হয়। এর আগে এমপি কয়রা সদরে কয়রা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলামের বোনের জানাজায় অংশ নেন।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...














