মনিরামপুরে দুস্থ পরিবারের মাঝে কেন্দ্রীয় যুবলীগ নেতার টিউবওয়েল প্রদান

0
350

আনিছূর রহমান : মুজিব শতবর্ষ উপলে প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা দুস্থ মানুষের সুপেয় পানির জন্য টিউবওয়েল উপহার অনুষ্ঠানে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য হুমায়ুন সুলতান বাসুদেবপুর গ্রামের হতদরিদ্র আব্দুল আলীমের স্ত্রী আকলিমা খাতুন এর হাতে টিউবওয়েল তুলে দিয়েছেন। এ উপলে শনিবার বিকেলে মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রাম্য আ,লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান এর সভাপতিত্বে ও ইউনিয়ন সেচ্ছা সেবকলীগের সভাপতি শেখ মনিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য হুমায়ুন সুলতান সাদাব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এনামুল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও মনিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইচ চেয়ারম্যান মিকাইল হোসেন। আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক অরেবিন্দু হাজরা, সদস্য মাহবুর রহমান,দুর্বাডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর রহমান লাভলু, কুলটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মানব মন্ডল, রোহিতা ইউনিয়ন এর দুই নম্বর ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মুনসুর আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের অন্যতম নেতা কিতাব আলী, সাধারন সম্পাদক মাসূদ রানা প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here