শ্যামনগর ব্যুরো ঃ ইউকে এইড-এর অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় ও সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস্) এর আয়োজনে আদিবাসী ও দলিত নারীদের মানবাধিকার উন্নয়ন প্রকল্পের ইউনিয়ন পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় শ্যামনগর সদর ইউনিয়ণ পরিষদ হলরুমে এ সমন্বয় সভায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি সামসের নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা। অনুষ্ঠানে উপস্থিত ইউপি সদস্য-সদস্যাদেরকে সমন্বয় সভার ধারনাপত্র উপস্থাপন ও আলোচ্য বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন সামসের প্রকল্প সমন্বয়কারী যোসেফ সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিজ্ঞ পি.পি এ্যাড জহুরুল হায়দার বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সদস্য মলয় কুমার ঝন্টু, সদস্য মাসুদুর রহমান বাবু, সদস্যা দেলোয়ারা বেগম।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...














